বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত ‘রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার’  দাওরায়ে হাদিসের মেধাবৃত্তির অর্থ বোর্ডে পাঠিয়েছে আল-হাইআতুল উলয়া স্পিকারের সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অপরাধের ধরন বদলালেও পুলিশের আধুনিকায়ন সম্ভব হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে আলেম প্রতিনিধিদের মতবিনিময়

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খালিদ হাসান বিন শহীদ, ঝিনাইদহ 

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর বাজারে বিদ্যুৎস্পৃষ্টে মিনারুল ইসলাম (৩৫) নামে এক ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু হয়েছে। সোমবার (২ জুন) সকালে সাফদারপুর বাজারে নিজ ওয়েল্ডিংয়ের দোকানে কাজ করা অবস্থায় তার মৃত্যু হয় । মিনারুল ইসলাম (৩৫) একই উপজেলার লক্ষীকুন্ডু গ্রামের মৃত আক্তার আলীর ছোট ছেলে।

স্থানীয়রা জানান, সকালে প্রতিদিনের মতো কাজ করতে দোকান যায় মিনারুল। হঠাৎ শুনতে পায় সে কাজ করতে গিয়ে বৈদ্যুতিক শক খায়।

বড় ভাই হামিদুল বলেন, আমার ছোট ভাই তার নিজস্ব দোকানে কাজ করছিল। আজকে সকাল ১০টার সময় আমি শুনতে পায় আমার ভাই বৈদ্যুতিক শকে অসুস্থ হয়ে পড়েছে। আমি সংবাদ শুনে এসে দেখি ভাই মারা গিয়েছে। আমার ভাইয়ের ৪ বছরের একটা ছেলে সন্তান রয়েছে এই বলে বাকরূদ্ধ হয়ে হয়ে যায় তিনি।

এ বিষয়ে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. আশরাফুল ইসলাম জানান, সকাল ৯টা ২৫ মিনিটের সময় হাসপাতালে নিয়ে আসেন। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ