বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত ‘রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার’  দাওরায়ে হাদিসের মেধাবৃত্তির অর্থ বোর্ডে পাঠিয়েছে আল-হাইআতুল উলয়া স্পিকারের সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অপরাধের ধরন বদলালেও পুলিশের আধুনিকায়ন সম্ভব হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে আলেম প্রতিনিধিদের মতবিনিময়

নিষিদ্ধ ছাত্রলীগের চাঁদা দাবি, মহাসড়ক অবরোধ পরিবহন শ্রমিকদের


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে চাঁদাদাবি, পরিবহনে ভাঙচুর, বাস পুড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে প্রভাতী-বনশ্রী পরিবহনের শ্রমিকরা।

সোমবার (২ জুন) সকাল ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত জৈনাবাজার এলাকায় সড়ক অবরোধ করেন তারা।

প্রভাতী-বনশ্রী পরিবহনের ব্যবস্থাপক তোফায়েল আহমেদ অভিযোগ করেন, রোববার (১ জুন) রাত ২টার দিকে গাজীপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমেদ ও তার ১৫-২০ জন সহযোগী প্রভাতী-বনশ্রী পরিবহনের স্ট্যান্ডে রাখা দুইটি বাস ভাঙচুর করে। এ সময় শ্রমিকদের মারধর করে আহত করেন তারা।

তিনি জানান, প্রতি গাড়ি থেকে ৫০০/১০০০ টাকা হাজার টাকা করে চাঁদা দাবি করেন তারা। চাঁদা না দিলে রাতে বাসে আগুন দিয়ে আমাদেরকে পুড়িয়ে হত্যার হুমকি দেন। আমাদের অনেক স্টাফ বাসেই রাতযাপন করে থাকে। এ সময় প্রতিবাদ করায় ওই পরিবহনের হেলপার আরিফ হোসেনকে তারা ধরে নিয়ে যায়। এখনো ওই হেলপার তাদের কাছে রয়েছে।

নিষিদ্ধ ছাত্রলীগের চাঁদা দাবি, গাজীপুরে মহাসড়ক অবরোধ
২০ বছর আগের স্বাক্ষর জাল করে নিয়োগের অভিযোগ
এদিকে এ ঘটনায় সড়ক অবরোধ করলে সেনাবাহিনী, হাইওয়ে পুলিশ এবং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হেলপারকে উদ্ধার এবং তাদের বিচারের আশ্বাস দিলে শ্রমিকেরা মহাসড়ক থেকে সরে যায়। পরে সাড়ে ৯টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

এ ঘটনায় অভিযুক্ত ফাহিমের মুঠোফোনে একাধিকবার কল দিলেও সেটি বন্ধ পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক বলেন, খবর পেয়ে সেনাবাহিনী, হাইওয়ে পুলিশ এবং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিচারের আশ্বাস দিলে শ্রমিকরা সড়ক থেকে সরে যান। পরে যান চলাচল স্বাভবিক হয়।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ