রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মসজিদুল হারামে বিশেষ জুতার ব্যাগের ব্যবস্থা, মিলছে প্রবেশপথে জাতীয় ওলামা পরিষদের ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটি গঠন শাপলা চত্বরের ঘটনায় প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা হবে: ধর্মমন্ত্রী ‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা

হাটে সেনাবাহিনীর অভিযানে, অতিরিক্ত ইজারা আদায়ে ৪০ হাজার টাকা জরিমানা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নড়াইল প্রতিনিধি:

নড়াইল সদর উপজেলার মাইজপাড়া কোরবানির হাটে অতিরিক্ত ইজারা আদায়ের দায়ে এক ইজারাদারকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (৩০ মে) বিকেলে এ অভিযান পরিচালনা করেন সেনাবাহিনীর সহায়তায় উপজেলা প্রশাসন।

জানা যায়, ইজারাদার এস এম শামসুজ্জামান খোকন (৫০), রূপগঞ্জ, নড়াইল শহরের বাসিন্দা। তিনি সরকার নির্ধারিত ৬০০ টাকার জায়গায় গরু প্রতি ১,০০০ থেকে ১,৩০০ টাকা পর্যন্ত আদায় করছিলেন। ছাগলের ক্ষেত্রেও নির্ধারিত ২০০ টাকার বেশি আদায় হচ্ছিল বলে অভিযোগ ওঠে।

প্রথমে সেনাবাহিনীর নিয়মিত টহল দল অতিরিক্ত আদায়ের বিষয়টি চিহ্নিত করে খোকনকে মৌখিকভাবে সতর্ক করে। তবে সতর্কবার্তা উপেক্ষা করে তিনি পুনরায় অতিরিক্ত অর্থ আদায় শুরু করেন। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সেনাবাহিনী ফের হাটে গিয়ে তাকে আটক করে এবং উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করে।

প্রতারণার অভিযোগ দীর্ঘদিনের
হাটে উপস্থিত একাধিক গরু ও ছাগল বিক্রেতা জানান, খোকন দীর্ঘদিন ধরে অতিরিক্ত টাকা আদায় করে আসছেন। টাকা নেওয়ার পর রশিদ বা কোনো ধরনের প্রমাণপত্রও দেন না, ফলে সাধারণ বিক্রেতারা হয়রানির শিকার হচ্ছেন।

প্রশাসনের কড়া বার্তা
স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, এ ঘটনার পর খোকনের ইজারা বাতিলের উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসন এ বিষয়ে যৌথভাবে কাজ করছে।

দেশজুড়ে অনিয়মের বিরুদ্ধে বার্তা
এ ঘটনা শুধু মাইজপাড়া হাটের মধ্যে সীমাবদ্ধ নয়। বরং এটি দেশের অন্যান্য হাটবাজারে চলমান ইজারা অনিয়মের বিরুদ্ধেও একটি শক্ত বার্তা বহন করে। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, জনগণের স্বার্থে এই ধরনের পদক্ষেপ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ