রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মসজিদুল হারামে বিশেষ জুতার ব্যাগের ব্যবস্থা, মিলছে প্রবেশপথে জাতীয় ওলামা পরিষদের ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটি গঠন শাপলা চত্বরের ঘটনায় প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা হবে: ধর্মমন্ত্রী ‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা

নোয়াখালীতে পানি নিষ্কাশন বিরোধে প্রাণ গেল বৃদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর চাটখিলে পানি নিষ্কাশনের বিরোধের জের ধরে প্রতিপক্ষের মারধরে কৃষ্ণধন দেবনাথ (৬৫) নামে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠেছে।

শুক্রবার (৩০ মে) দুপুর ২টার দিকে উপজেলার বদলকোট ইউনিয়নের মধ্য বদলকোট গ্রামের লালু ডাক্তার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত কৃষ্ণধন একই ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের মধ্য বদলকোট গ্রামের মৃত মনমোহন দেবনাথের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নিহত কৃষ্ণধনের জায়গার ওপর দিয়ে তার চাচাতো ভাই রিপন দেবনাথ (৪০) ও তার ভাই শিপন দেবনাথের বাড়ির আঙ্গিনার পানি নিষ্কাশিত হয়। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল। শুক্রবার দুপুর ২টার দিকে পানি নিষ্কাশন নিয়ে কৃষ্ণধনের সাথে রিপন ও শিপনের বাকবিতন্ডা বেধে যায়। নিহতের পরিবারের অভিযোগ একপর্যায়ে রিপনও শিপনের মারধরে মাটিতে লুটিয়ে পড়ে কৃষ্ণধন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার রিপন দেবনাথ (৪০) ও তার ভাই শিপন দেবনাথের মুঠোফোনে কল করা হলেও সংযোগ পাওয়া যায়নি।  তাই এ বিষয়ে তাদের কোনো বক্তব্য দেওয়া যায়নি।    

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। নিহতের হাতে একটু ফুলা, মুখে হালকা জখম রয়েছে। তবে নিহতের শরীরে মারা যাওয়ার মত গুরুত্বর কোনো আঘাতের চিহৃ নেই।

ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী আরো বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হবে। পরবর্তীতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।   

সংবাদ প্রেরক গিয়াস রনি

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ