রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মসজিদুল হারামে বিশেষ জুতার ব্যাগের ব্যবস্থা, মিলছে প্রবেশপথে জাতীয় ওলামা পরিষদের ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটি গঠন শাপলা চত্বরের ঘটনায় প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা হবে: ধর্মমন্ত্রী ‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা

কক্সবাজারে কয়েকজন নেতাকর্মীর বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

কক্সবাজারে জামায়াতে ইসলামী ও নেজামে ইসলাম পার্টির কয়েকজন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করেছেন। 

শুক্রবার (৩০ মে) কক্সবাজার জেলা বাংলাদেশ খেলাফত মজলিসের তরবিয়তি বৈঠকে দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাঈদ নোমানের হাতে সদস্য ফরম পূরণ করে তারা যোগদান করেন। 

যোগদানকারীদের মধ্যে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বান্দরবান লামা উপজেলা শাখার দায়িত্বশীল ও রুকন ডা. শফিকুর রহমান, ডা. এম এ বারী এবং নেজামে ইসলাম পার্টির চকরিয়া উপজেলা শাখার দায়িত্বশীল মুহাম্মদ মুসার নেতৃত্বে উপজেলার বেশকিছু নেতাকর্মী। 

তারা বাংলাদেশ খেলাফত মজলিসে লক্ষ্য উদ্দেশ্য ও কর্মসূচির সাথে ঐক্যমত পোষণ করে সংগঠনে যোগদান করন। 

এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা শাখার সভাপতি মাওলানা আবছার উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক মাওলানা রিদুওয়ানুল ওয়াহিদ, চট্টগ্রাম জেলা শাখার দায়িত্বশীল হাফিজ মাওলানা নোমান উদ্দিনসহ জেলা ও বিভিন্ন উপজেলা নেতারা।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ