বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত ‘রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার’ 

৪৫ কেজি হরিণের মাংস পাচারকালে আটক ২ 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাসনাইন আহমেদ হাওলাদার

ভোলার ইলিশায় অভিযান চালিয়ে ৪৫ কেজি হরিণের মাংসসহ মোঃ রাফেজ (৪১) ও মোঃ মাকসুদুর রহমান (৩৫) নামে দুই পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। 

আটক মোঃ রাফেজ মনপুরা উপজেলার চর ফয়েজ উদ্দিন এবং মোঃ মাকসুদুর রহমান দৌলতখান উপজেলার দক্ষিণ জায়নগর এলাকার বাসিন্দা। 

বুধবার (২৮ মে) সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৭ মে) রাত ২টায় কোস্টগার্ড স্টেশন ইলিশা কর্তৃক ভোলার ইলিশা লঞ্চঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। এ সময় ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ তাসরিফ-১ এ তল্লাশি করে ৪৫ কেজি হরিণের মাংসসহ ২ জন পাচারকারীকে আটক করা হয়। জব্দ করা হরিণের মাংস এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য ভোলা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে বাংলাদেশ কোস্টগার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

ভোলা প্রতিনিধি

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ