রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মসজিদুল হারামে বিশেষ জুতার ব্যাগের ব্যবস্থা, মিলছে প্রবেশপথে জাতীয় ওলামা পরিষদের ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটি গঠন শাপলা চত্বরের ঘটনায় প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা হবে: ধর্মমন্ত্রী ‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা

সরকারকে বিতর্কিত করতে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে : হাসনাত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, সব ষড়যন্ত্র উপেক্ষা করে অন্তর্বর্তীকালীন সরকারকে সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করতে হবে। আমরা চাই সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে দিয়ে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে, এখানে সব সম্প্রদায়ের লোক থাকবে, কারো শাখা-সিঁদুর দেখে নির্যাতন করা হবে না।

আজ রবিবার (২৫ মে) দুপুর ১টায় বাঁশখালী উপজেলা পরিষদ মাঠে এবং উপজেলা সদরে গণসংযোগ ও এক পথসভায় উপরোক্ত কথাগুলো বলেন। ওই সময় বাঁশখালী নিয়ে নানা ধরনের স্লোগান দিয়ে হাসনাত আবদুল্লাহ নিজেও খুবই মুখরিত ছিলেন।
 
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমরা যখন এখানে কথা বলছি, তখনও ঢাকায় সচিবালয়ে ষড়যন্ত্র করছে একটি গোষ্ঠী। তাদের উদ্দেশে বলতে চাই, আপনারা নিজেদের বিকল্পহীন মনে করবেন না। এরকম ভাবলে ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো আপনাদের বিকল্প খুঁজে নেবে মানুষ। সরকারকে বিতর্কিত করতে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে, তা ছাত্র-জনতা কঠোরভাবে প্রতিরোধ করবে।

গণমাধ্যমকর্মীদের বলতে চাই, আপনারা আধিপত্যবাদদের বিরুদ্ধে বাংলাদেশের পক্ষে বাংলাদেশপন্থী সাংবাদিকতা করুন।’
বাঁশখালীবাসীর উদ্দেশে তিনি বলেন, ‘এনসিপির বহু কেন্দ্রীয় নেতা বাঁশখালীর সন্তান, বাঁশখালীর সড়কটি খুবই সংকীর্ণ। ভবিষ্যতে এই সড়কের যদি সংস্কার না হয় তাহলে আপনারা বাঁশখালীর সন্তান কেন্দ্রীয় এনসিপি নেতাদের কৈফিয়ত করবেন এবং ধরবেন।’

এনসিপির কেন্দ্রীয় সদস্য জাওয়াদুল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় তার সাথে ছিলেন এনসিপি দলীয় কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব সুজা উদ্দিন, যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক, নাহিদা সরোয়ার, যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু, যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ইমন ছৈয়দ, সংগঠক আরমান হোসেন, সংগঠক আজিজুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন, বাঁশখালী উপজেলার এনসিপি সংগঠক মাশফিকুর রহমান চৌধুরী মিশকাত প্রমুখ।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ