রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মসজিদুল হারামে বিশেষ জুতার ব্যাগের ব্যবস্থা, মিলছে প্রবেশপথে জাতীয় ওলামা পরিষদের ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটি গঠন শাপলা চত্বরের ঘটনায় প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা হবে: ধর্মমন্ত্রী ‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা

নারায়ণগঞ্জে ওবায়দুল কাদের ও শামীম ওসমানের বিরুদ্ধে হত্যা মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বৈষম্য বিরোধী আন্দোলনে আগুনে পুড়ে বন্ধুর মৃত্যুর ঘটনায় সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক এমপি এ কে এম শামীম ওসমানের নাম উল্লেখ করে মামলা করেছেন এক ভুক্তভোগী যুবক। ঘটনার পর প্রায় দশ মাস পর আহত হয়ে বেঁচে ফেরা এই যুবক বন্ধু হত্যার অভিযোগ এনে সিদ্ধিরগঞ্জ থানায় এজাহার দাখিল করেছেন।

মামলার এজাহারে দেড়শ থেকে দুইশ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। গত ২২ মে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি দায়ের করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান।

বাদী আব্দুল হামিদ চৌধুরী জানান, ২০২৪ সালের ১৩ জুলাই তিনি ও তার বন্ধু সুহেল আহমদ (২১) সিলেটের বিয়ানীবাজার থেকে নারায়ণগঞ্জের চিটাগাংরোড এলাকায় টাইলসের কাজ করতে আসেন। তারা ‘সুপিরিয়র ইন্টারন্যাশনাল’ নামের প্রতিষ্ঠানে কাজ শুরু করেন এবং প্রিয়ম নিবাস (ইব্রাহীম খলিল শপিং কমপ্লেক্স)-এর ২য় তলায় ডাচ্ বাংলা ব্যাংকের কাজ করতেন। সারাদেশে ১৮ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তীব্র হলে সেখানেই অবস্থান করছিলেন।

অভিযোগে বলা হয়, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের নির্দেশে এবং সাবেক এমপি শামীম ওসমানের উপস্থিতিতে ওই দিন আওয়ামী লীগের অজ্ঞাতনামা ১৫০-২০০ জন দুষ্কৃতকারী ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ ও হামলা করে।

ঘটনার সময় আগুনে পুড়ে মৃত্যু হয় আব্দুল হামিদের বন্ধু সুহেল আহমদের। আহত অবস্থায় হামিদকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এর কয়েকদিন পর ডাচ্ বাংলা ব্যাংকের ভেতর থেকে পুড়ে যাওয়া অবস্থায় উদ্ধার করা হয় সুহেল আহমদের মরদেহ।

বাদী জানান, ঘটনার সময় তিনি সরাসরি উপস্থিত ছিলেন এবং ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে মামলার সিদ্ধান্ত নেন। এছাড়াও শোকাবহ পরিস্থিতির কারণে মামলা করতে বিলম্ব হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ