বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত ‘রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার’ 

ভোলা-বরিশাল সেতুর দাবিতে  ওলামা-ত্বলাবার মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভোলা-বরিশাল সেতুর বাস্তবায়নের দাবিতে আজ ২১ মে (বুধবার) ভোলা শহরের সদর রোডে ভোলা জেলা ওলামা-ত্বলাবাদের উদ্যোগে এক শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিকাল  ৩টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলা এ কর্মসূচিতে ঢাকায় অবস্থানরত ভোলা জেলার ইমাম, খতিব, হাফেজ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ শতাধিক ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, “ভোলা দেশের একটি গুরুত্বপূর্ণ জেলা হলেও দীর্ঘদিন ধরে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন রয়েছে। একটি সেতুর অভাবে ভোলার জনসাধারণকে প্রতিদিনই চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, ব্যবসা-বাণিজ্যসহ প্রতিটি খাতে এর নেতিবাচক প্রভাব পড়ছে।”

তাঁরা আরও বলেন, “ভোলা-বরিশাল সেতু বাস্তবায়ন হলে দেশের দক্ষিণাঞ্চলের সঙ্গে ভোলার সরাসরি সংযোগ স্থাপিত হবে এবং জাতীয় অর্থনীতিতে এই অঞ্চল আরও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।”

মানববন্ধন থেকে সরকারের প্রতি দ্রুত সময়ের মধ্যে সেতুর প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের দাবি জানানো হয়। বক্তারা বলেন, “আমরা উন্নয়ন চাই, বৈষম্য নয়। ভোলার মানুষ আর অবহেলিত থাকতে চায় না।”

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ