রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মসজিদুল হারামে বিশেষ জুতার ব্যাগের ব্যবস্থা, মিলছে প্রবেশপথে জাতীয় ওলামা পরিষদের ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটি গঠন শাপলা চত্বরের ঘটনায় প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা হবে: ধর্মমন্ত্রী ‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা

৪ জেলায় বন্যার আশঙ্কা, নদ-নদীর পানি দ্রুত বাড়ছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
প্রতীকী ছবি

আগামী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ বিভাগের শেরপুর ও নেত্রকোনা, এবং সিলেট বিভাগের সুনামগঞ্জ ও সিলেট জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা প্রকাশ করা হয়েছে। ভারতের মেঘালয় ও আসামে টানা ভারি বৃষ্টিপাত এবং শেরপুরে কয়েকদিন ধরে থেমে থেমে বৃষ্টির কারণে এসব এলাকার নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

এখন পর্যন্ত শেরপুরের চেল্লাখালী নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। শেরপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ১০টায় এই নদীর পানি বিপৎসীমার ১০৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, যেখানে গতরাতে তা ছিল ৩৯ সেন্টিমিটার ওপর।

পাউবো আরও জানায়, আজ ভোর থেকে মুষলধারে বৃষ্টির পাশাপাশি উজানে ভারি বর্ষণ চলায় নদীগুলোর পানি আরও বাড়তে শুরু করেছে।

বেসরকারি আবহাওয়াবিষয়ক ওয়েবসাইট 'আবহাওয়া ডট কম'-এর প্রধান আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টায় পাহাড়ি ঢলের কারণে শেরপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ ও সিলেট জেলার নদ-নদীগুলোয় পানি হঠাৎ বেড়ে যেতে পারে।

তিনি আরও জানান, মঙ্গলবার থেকে বুধবার দুপুর ১২টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের ওপর দিয়ে একটানা মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে।

অন্যদিকে, বাংলাদেশ বিমান বাহিনীর রাডার চিত্রের ভিত্তিতে আবহাওয়াবিদ পলাশ তার ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে বজ্রসহ প্রবল বৃষ্টিপাত উত্তর-পশ্চিম দিক থেকে উত্তর-পূর্ব দিকে অতিক্রম করছে। সেই সঙ্গে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলাতেও বৃষ্টিপাত শুরু হয়েছে।

তিনি জানিয়েছেন, সকাল সাড়ে ১১টা থেকে বিকেল ৬টা পর্যন্ত এই তিন বিভাগের জেলাগুলোতে প্রবল বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ