বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

যৌতুকবিহীন বিয়ে করায় ২০ নবদম্পতিকে উপহার দিল জামায়াত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রংপুর জেলার গঙ্গাচড়ায় যৌতুকবিহীন বিবাহের মতো মহৎ উদ্যোগে অংশগ্রহণ করায় ২০ নবদম্পতিকে সংবর্ধনা ও উপহার প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (৭ মে) বিকেলে গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী গঙ্গাচড়া উপজেলা শাখার উদ্যোগে এবং গঙ্গাচড়া মানবকল্যাণ ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধানে এই অনু্ষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নবদম্পতিদের সম্মাননা হিসেবে উপহার হিসেবে দেওয়া হয় স্বর্ণালংকার, নগদ অর্থ, খাট, তোশক, বালিশ, কম্বল, আলমারিসহ প্রয়োজনীয় ঘরোয়া আসবাবপত্র।

আয়োজকরা জানান, যৌতুকপ্রথা বন্ধে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আশা প্রকাশ করেন, অন্যান্য সংগঠন ও পরিবারগুলোর জন্য এটি একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠবে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ