বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

আলেমবিদ্বেষী বক্তব্যে ফটিকছড়িতে উমামা ফাতেমাকে অবাঞ্চিত ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি

সম্প্রতি এক সরাসরি লাইভ আলোচনায় ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর মুখপাত্র উমামা ফাতেমা দেশের আলেম-ওলামাদের উদ্দেশ্যে ‘হারামজাদা’, ‘গবেট’ ইত্যাদি অশালীন ও অবমাননাকর শব্দ ব্যবহার করলে সারাদেশের ইসলামপন্থী মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বিশেষ করে, উমামা ফাতেমার গ্রামের এলাকা চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মপ্রাণ জনতা তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে।

স্থানীয় আলেম-ওলামা, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, ইসলামী সংগঠন এবং সাধারণ মুসলিম জনতা ঘোষণা দেন — “উমামা ফাতেমার মতো আলেম-বিদ্বেষী নারীবাদীর এই মাটিতে কোনো ঠাঁই নেই। তাকে ফটিকছড়িতে ঢুকতে দেওয়া হবে না। ইসলামী শিষ্টাচার বজায় রাখতে তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

এদিকে, ‘নারী সংস্কার কমিশন’ কর্তৃক ঘোষিত কুরআন-সুন্নাহবিরোধী ১০ দফা সুপারিশের প্রতিবাদে হেফাজতে ইসলাম বাংলাদেশ দেশব্যাপী আন্দোলনের ঘোষণা দেয়। এর বিরোধিতায় মাঠে নামে কয়েকটি নারীবাদী ও বামপন্থী সংগঠন। ‘নারী অধিকার ফোরাম’, ‘বাংলাদেশ লিবারেল উইমেনস অ্যাসোসিয়েশন (বিএলডব্লিউএ)’ এবং ‘স্বাধীন নারী সংহতি পরিষদ’-এর পক্ষ থেকে হেফাজতের মহাসচিবসহ শীর্ষ নেতাদের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়। অভিযোগ করা হয় — নারী অধিকার ও সমানাধিকারের বিরুদ্ধে বক্তব্য দিয়ে নারী অবমাননা করা হয়েছে।

এই সংগঠনগুলোকেই নারী সংস্কার কমিশনের বিতর্কিত ১০ দফার নেপথ্যের প্রধান উদ্যোক্তা এবং উমামা ফাতেমার সরাসরি মদদদাতা বলে ইসলামী মহল দাবি করেছে।

বিতর্কিত ১০ দফা সুপারিশে যা রয়েছে:
১. নারীর সমান উত্তরাধিকার
২. বহুবিবাহ নিষিদ্ধ
৩. ‘শরীর আমার, সিদ্ধান্ত আমার’ মতবাদ
৪. দত্তক সন্তানকে পূর্ণ উত্তরাধিকার
৫. যৌনকর্মীদের শ্রমিক মর্যাদা দেওয়া 

দেশের শীর্ষস্থানীয় আলেমরা বলেছেন, “উমামা ফাতেমা আলেম সমাজের জন্য যে ভাষা ব্যবহার করেছে, তা নজিরবিহীন। ইসলামে আলেম-ওলামার মর্যাদা অবমাননা করা মারাত্মক গুনাহ। উমামাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।” তবে তাঁরা আহ্বান জানিয়েছেন, কেউ যেন প্রতিবাদের নামে বডি শেইমিং বা অশালীন শব্দ ব্যবহার না করেন।

ফটিকছড়ির বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা উমামা ফাতেমাকে ফটিকছড়িতে অবাঞ্ছিত ঘোষণা করেছে। সোস্যাল মিডিয়া ফেসবুকে প্রতিবাদী পোস্টের মাধ্যমে অসংখ্য ইউজারকে এই ঘোষণা দিত দেখা যায়।

বৈষম্যবিরোধী কওমী ছাত্র আন্দোলন এক বিবৃতিতে জানায় — “উমামা ফাতেমা আমাদের সেরে তাজ উলামায়ে কেরামকে অশালীন ভাষায় গালি দেওয়ার অপরাধে তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। জুলাই যোদ্ধা হিসেবে বাংলাদেশের মানুষ তাকে সম্মান দিয়েছিল, কিন্তু তার বক্তব্যে ইসলামবিরোধী মনোভাব স্পষ্ট। আমরা কওমী জুলাই যোদ্ধারা তাকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।”

বিষয়টি ইতিমধ্যে সারাদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ