বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

ইত্তেফাকুল মাদারিসিল ক্বাওমিয়্যাহ কেরানীগঞ্জের শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর কেরানীগঞ্জের আঞ্চলিক শিক্ষা বোর্ড “ইত্তেফাকুল মাদারিসিল ক্বাওমিয়্যাহ কেরানীগঞ্জ”-এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ মে) কেরানীগঞ্জের রসুলপুর জামিয়া ইসলামিয়া মাদরাসা মিলনায়তনে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়। 

বোর্ডের সভাপতি মুফতী সারওয়ারে আলম কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেফাকুল মাদারিসিল আরাবিয়ার (বেফাক) সভাপতি আল্লামা মাহমুদুল হাসান।

এসময় বোর্ডের কেন্দ্রীয় পরিক্ষায় অংশগ্রহণকারী পরিক্ষার্থীদের মাঝে মেধাস্থান অর্জনকারী ২৭ জন শিক্ষার্থীকে সম্মাননা পুরস্কার ও ক্রেস্ট প্রদান করা হয়।
ইত্তেফাকুল মাদারিসিল ক্বাওমিয়্যাহ কেরানীগঞ্জের মহাসচিব মুফতী আফযাল হুসাইন রাহমানী ও যুগ্নমহাসচিব মুফতী আলমগীর হুসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেফাকুল মাদারিসিল আরাবিয়ার (বেফাক) মহাসচিব মাওলানা মাহফুজুল হক এবং বেফাকের মহাপরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ