বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

শ্রীমঙ্গলের মোহাজিরাবাদ গ্রামে গান-বাজনা নিষিদ্ধ ঘোষণা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগ্রহিত

মুস্তাকিম আল মুনতাজ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের মোহাজিরাবাদ গ্রামে বিয়ে-জন্মদিন বা অন্য কোনো অনুষ্ঠানে গান-বাজনা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কেউ গ্রামে গান-বাজনা করলে তাকে বিচারের আওতায় নিয়ে আসা হবে।

শনিবার (২৬এপ্রিল) দিবাগত রাতে উপজেলার মোহাজিরাবাদ গ্রামের পঞ্চায়েত কমিটি এ নিয়ম চালু করেন। জানা যায়, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে উচ্চ সাউন্ডে গান বাজনা করার ফলে রোগী, বৃদ্ধ ও শিশুদের সমস্যা হয়। এ ছাড়া ইসলাম ধর্মে গান বাজনা নিষিদ্ধ  উল্লেখ করে গ্রামের সভায় গান বাজনা না বাজানোর জন্য নির্দেশ দেওয়া হয়। তবে এই বিষয়ে গ্রামের হিন্দু ধর্মাবলম্বীদের কোন প্রতিক্রিয়া দেখা যায়নি।

মোহাজিরাবাদ গ্রামের তরুণ আলেম মাওলানা হেলাল বিন আব্দুল মালিক আওয়ার ইসলাম-কে বলেন, বেশির ভাগ ক্ষেত্রেই আমাদের গ্রামে দেখা যায় বড় বড় সাউন্ড বক্স বাজিয়ে মানুষ বিয়ে-জন্মদিন বা সুন্নতে খতনা অনুষ্ঠান পালন করে। যা সম্পূর্ণরূপে হারাম ও গর্হিত কাজ। এ থেকে পরিত্রাণ পাওয়া আবশ্যকীয়। আর সে লক্ষ্যে এলাকার পঞ্চায়েত কমিটি যে সিদ্ধান্ত নিয়েছেন, তা প্রশংসার দাবি রাখে। এ সিদ্ধান্তকে সাধুবাদ জানাই।

তিনি আরও বলেন, উচ্চ শব্দে সাউন্ড বাজিয়ে গান-বাজনায় হার্টের রোগী, বৃদ্ধ ও শিশুদের অনেক কষ্ট হয়। গ্রামের সম্মানিত মাতাব্বরদের নিয়ে সম্মিলিতভাবে অনুষ্ঠানে গান বাজনা নিষিদ্ধ বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। কেউ যদি না মানে তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এটা শুধু মুসলিম পরিবারের জন্য কার্যকর হবে। আর এই গ্রামে বসবাসকারী হিন্দু ধর্মাবলম্বী ভাইদের জন্য এ বিষয়ে কিছু বলা হয়নি।

মোহাজিরাবাদ গ্রামের পঞ্চায়েত কমিটির সভাপতি মোঃ আব্দুল আহাদের সভাপতিত্বে ও মোঃ আলী আমজাদের সঞ্চালনায় মুরব্বিদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ রমজান আলী, মোঃ ইউনুস খাঁ, মোঃ আব্দুল মালেকসহ আরও অনেকই।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ