বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

ভাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

মো. সাখাওয়াত হোসেন (ফরিদপুর জেলা প্রতিনিধি)

ফরিদপুরের ভাঙ্গা পৌরসদরের ছিলাধরচর সদরদী গ্রামের একটি ভাড়া বাসা থেকে রোকসানা বেগম (২৭) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রোকসানা বেগম উপজেলার আলগী ইউনিয়নের মুন্সীকান্দা গ্রামের আক্কাছ সরদারের মেয়ে এবং মালয়েশিয়া প্রবাসী ইমরান খাঁনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চার কন্যা সন্তানের জননী রোকসানা বেগম পূর্বে রবিউল ইসলামের স্ত্রী ছিলেন। দীর্ঘদিনের দাম্পত্য কলহের কারণে তিনি রবিউলকে তালাক দেন। প্রায় দুই মাস আগে মোবাইল ফোনে মালয়েশিয়া প্রবাসী ইমরান খাঁনের সঙ্গে তার বিয়ে হয়। এরপর থেকেই তিনি ভাড়া বাসায় বসবাস করছিলেন।

শুক্রবার সন্ধ্যায় বাসার শয়নকক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফ হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ