বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

রাজৈরে বিদেশি মদসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগ্রহিত

মাদারীপুরের রাজৈরে বিদেশি মদসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার (২৩ এপ্রিল) রাতে উপজেলার কদমবাড়ী বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- কদমবাড়ী ইউনিয়নের দিঘীরপাড় গ্রামের লক্ষ্মীকান্ত সরকারের ছেলে পায়েল সরকার (১৯) এবং গোপালগঞ্জ সদর উপজেলার বেদভিটা গ্রামের ধ্রুবনাথ মন্ডলের ছেলে নিউটন মন্ডল (৩০)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কদমবাড়ী বাজারে মদ বেচা-কেনা হচ্ছে খবরের ভিত্তিতে গতকাল বুধবার রাত ৯টার দিকে অভিযান চালায় রাজৈর থানা পুলিশ।

এ সময় ৪ বোতল বিদেশি মদসহ পায়েল সরকার ও নিউটন মন্ডলকে গ্রেপ্তার করা হয়।

রাজৈর থানার ওসি মাসুদ খান জানান, গতকাল বুধবার রাতে কদমবাড়ী বাজার থেকে ৪ বোতল মদসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে আজ বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ