রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মসজিদুল হারামে বিশেষ জুতার ব্যাগের ব্যবস্থা, মিলছে প্রবেশপথে জাতীয় ওলামা পরিষদের ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটি গঠন শাপলা চত্বরের ঘটনায় প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা হবে: ধর্মমন্ত্রী ‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা

নবাবগঞ্জে বন বিভাগের উচ্ছেদ অভিযান: দখলমুক্ত জমিতে বৃক্ষরোপণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দিনাজপুরের নবাবগঞ্জে চরকাই রেঞ্জ কর্মকর্তার নির্দেশে বন বিভাগের উদ্যোগে উচ্ছেদ অভিযান চালিয়ে ০.৫০ একর সরকারি রিজার্ভ বনভূমি দখলমুক্ত করা হয়েছে। এরপর ওই জমিতে বৃক্ষরোপণ কার্যক্রম চালানো হয়।

বুধবার দুপুরে বিরামপুর চরকাই রেঞ্জের আওতাধীন ভাদুরিয়া বন বিটের হরিনাথপুর রিজার্ভ ফরেস্ট মৌজার অফিস পাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। ভাদুরিয়া বিট কর্মকর্তা এরশাদ আলীর নেতৃত্বে উচ্ছেদ কার্যক্রম ও বৃক্ষরোপণ সম্পন্ন হয়।

জানা গেছে, উক্ত জমি দখলকারীরা অবৈধভাবে সেখানে বাঁশের বেড়া, খুঁটি, কলাগাছ ও আমগাছ লাগিয়ে দীর্ঘদিন ধরে দখল করে রেখেছিলেন। উচ্ছেদ অভিযানে ভাদুরিয়া বিটের ফারেস্টগার্ড ইয়াসিন আরাফাত এবং বিটের আওতাধীন উপকারভোগী সদস্যরাও অংশগ্রহণ করেন।

বিট কর্মকর্তা এরশাদ আলী বলেন, “দীর্ঘদিন ধরে বন বিভাগের জমি অবৈধভাবে দখল করে রাখা হয়েছিল। রেঞ্জ কর্মকর্তার নির্দেশে আমরা উচ্ছেদ অভিযান চালিয়ে জমি দখলমুক্ত করেছি এবং সেখানে নতুন করে বৃক্ষরোপণ করেছি। এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।”

আর কে ওসমান আলী,  নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ