বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

আইসিইউতে আশঙ্কাজনক অবস্থায় আল্লামা সুলতান যওক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের অন্যতম শীর্ষ আলেম, আরবি ভাষাবিদ, দারুল মাআরিফ মাদরাসার মহাপরিচালক আল্লামা সুলতান যওক নদভী চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। তিনি বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছেন। প্রায় ৮৬ বছর বয়সী এই আলেমে দীনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। 

বুধবার (২৩ এপ্রিল) আল্লামা সুলতান যওক নদভীর ব্যক্তিগত সহকারী (পিএস) শাহেদুল ইসলাম আওয়ার ইসলামকে জানান, গত শুক্রবার থেকে আল্লামা সুলতান যওক নদভী এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাঁর স্বাস্থ্যের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্র-আইসিইউতে রাখা হয়েছে। মাঝে অবস্থা কিছুটা উন্নতি হলেও আবার অবনতি হয়েছে। 

শাহেদুল ইসলাম জানান, প্রবীণ এই আলেমে দীনের লাঞ্চের ইনফেকশন নিয়ে ডাক্তাররা বেশি চিন্তিত। মেডিসিন বিশেষজ্ঞ ডা. রেজাউল করীমের তত্ত্বাবধানে তিনি চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন। তবে বার্ধক্যজনিত নানা সমস্যা থাকার কারণে চিকিৎসা ক্রিয়া করছে কম। 

আল্লামা সুলতান যওক নদভীর জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন তাঁর পরিবারের সদস্য এবং ভক্ত-অনুরাগীরা। 
আল্লামা যওক বেশ কিছু দিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন। গত ফেব্রুয়ারিতে একবার গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে ঢাকায় এনে ধানমন্ডির পপুলার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। গত বছরের ডিসেম্বরেও একবার তিনি হাসপাতালে ভর্তি হন। তখন চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে তাঁর চিকিৎসা চলে। 

আল্লামা সুলতান যওক নদভী হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রধান উপদেষ্টা, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের সভাপতি, জামেয়া দারুল মাআরিফ আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক এবং বিশ্ব মুসলিম লিগের বাংলাদেশ শাখার প্রধান। আরবি ভাষায় দক্ষতা ও সাহিত্য অবদানের জন্যে দেশে-বিদেশে তাঁর ব্যাপক পরিচিতি রয়েছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ