বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

ঘুমন্ত শিশুকে তুলে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ, কাঠমিস্ত্রি গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

টাঙ্গাইলের সখীপুরে ৭ বছর বয়সী ঘুমন্ত এক শিশুকে তুলে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে উঠেছে। এ ঘটনায় সোমবার রাতেই সাব্বির (২১) নামের এক কাঠমিস্ত্রিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে সখীপুর থানায় ধর্ষণচেষ্টার মামলা হয়েছে। 
 
সাব্বির ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাঙামাটিয়া গ্রামের আবদুল মান্নানের ছেলে।
 
তিনি সখীপুর পৌর এলাকার মহিলা কলেজ সড়কের ৩ নম্বর ওয়ার্ডের একটি বাসায় ভাড়া থেকে কাঠমিস্ত্রির কাজ করেন।
ভুক্তভোগী ওই শিশুর পরিবার জানায়, রাতে শিশুটির মা তাকে ঘরে শুইয়ে রেখে পাশের ঘরে যান। কিছুক্ষণ পরে ফিরে এসে দেখেন তার মেয়ে বিছানায় নেই। অনেক খোঁজাখুঁজি করেও তাকে খুঁজে না পেয়ে থানায় হয়।
 
পরে রাতে মেয়েটি একাই ফিরে আসে। সে পরিবারকে জানান, সাব্বির তাকে তুলে নিয়ে গিয়েছিল। পরে রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। 
সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোশাররফ জানান, সাব্বিরের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা হয়েছে।
 
তাকে আদালতে সোপর্দ করা হবে।
 
এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ