রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মসজিদুল হারামে বিশেষ জুতার ব্যাগের ব্যবস্থা, মিলছে প্রবেশপথে জাতীয় ওলামা পরিষদের ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটি গঠন শাপলা চত্বরের ঘটনায় প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা হবে: ধর্মমন্ত্রী ‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা

আল্লামা মুবারকুল্লাহকে গাড়ি উপহার দিলেন নিজ গ্রামের প্রবাসীরা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

দেশের অন্যতম শীর্ষ আলেম, ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইউনূছিয়ার মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা মুবারকুল্লাহকে একটি গাড়ি উপহার দিয়েছেন তাঁর নিজ গ্রামের প্রবাসীরা। মঙ্গলবার (২২ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে তাঁর কাছে গাড়িটি হস্তান্তর করা হয়। 

জানা যায়, আল্লামা মুবারকুল্লাহর কর্মক্ষেত্র ব্রাহ্মবাড়িয়া হলেও তাঁর গ্রামের বাড়ি হবিগঞ্জের বানিয়াচংয়ের দৌলতপুরে। সেই গ্রামের অনেক বাসিন্দা প্রবাসে থাকেন। শিক্ষিত ও ধার্মিকদের গ্রাম হিসেবে পরিচিত দৌলতপুরের আলোকিত সন্তান আল্লামা মুবারকুল্লাহ। তাঁকে নিয়ে গর্ব করেন এই গ্রামের মানুষ। সেই গ্রামের যারা মধ্যপ্রাচ্যের দেশ আরব-আমিরাতে থাকেন তারা উদ্যোগ নিয়ে এই গাড়িটি উপহার দেন। 

আল্লামা মুবারকুল্লাহকে গাড়ি উপহার দিতে পেরে খুশি আমিরাত প্রবাসীরা। অনেকে ফেসবুকে এই খবর শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এছাড়া গ্রামবাসীও প্রবাসীদের এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন। 

আল্লামা মুবারকুল্লাহ হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির। ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনূছিয়ার মুহতামিম ও শায়খুল হাদিসের পাশাপাশি ওই অঞ্চলের দীনি রাহবার হিসেবেও তিনি সবার কাছে শ্রদ্ধার পাত্র। 

এছাড়া তিনি একজন লেখক হিসেবেও সারা দেশে ব্যাপক পরিচিত। ইতোমধ্যে তাঁর লেখা বইয়ের সংখ্যা শয়ের কোটা ছুঁইছুঁই।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ