রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মসজিদুল হারামে বিশেষ জুতার ব্যাগের ব্যবস্থা, মিলছে প্রবেশপথে জাতীয় ওলামা পরিষদের ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটি গঠন শাপলা চত্বরের ঘটনায় প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা হবে: ধর্মমন্ত্রী ‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা

জামায়াতের সম্মেলনে সামনের সারিতে দেখা গেল আওয়ামী লীগ নেতাকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের সৈয়দপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিয়ন সম্মেলনে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে সামনের সারিতে বসতে দেখা গেছে।

শুক্রবার (১৮ এপ্রিল) বিকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এই ছবি ছড়িয়ে পড়েছে।

এদিন দুপুরে অনুষ্ঠিত ওই সম্মেলনে জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে প্রথম সারিতে বাগমারা উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলামকে দেখা যায়। এই ঘটনায় স্থানীয় জামায়াত নেতাকর্মীরাও ক্ষোভ প্রকাশ করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাগমারা উত্তর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবদুল মান্নানের সভাপতিত্বে ও সেক্রেটারি নাজমুল হাসানের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান, কুমিল্লা-১০ আসনে জামায়াতের এমপি প্রার্থী মাওলানা ইয়াছিন আরাফাত, জেলা জামায়াতের অফিস সম্পাদক গোলাম সরওয়ার মজুমদার কামাল, লালমাই উপজেলা জামায়াতের আমির মাওলানা আবদুর নূর ও সেক্রেটারি মাওলানা ইমাম হোসাইন।

ওই সম্মেলনে উপস্থিত জামায়াতের নেতাকর্মী জানান, সাবেক অর্থমন্ত্রী ও আ হ ম মুস্তফা কামালের নিজ ইউনিয়নের আওয়ামী লীগের ওই নেতা গত বছরের ৫ আগস্টের পর কিছুদিন আত্মগোপনে ছিলেন। পরবর্তীতে এলাকায় ফিরে জামায়াতের ব্যানারে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন।

এদিকে জামায়াতের সম্মেলনে উপস্থিত থাকার বিষয়টি স্বীকার করে আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম বলেন, 'আমি আওয়ামী লীগের পদে আছি এটা সত্য, আমি পদত্যাগ করিনি তাও সত্য। তবে মুসলমান হিসেবে বিভিন্ন ইসলামিক প্রোগ্রামে থাকা লাগে। এটা দোষের কিছু দেখছি না।'

লালমাই উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ইমাম হোসাইন বলেন, ‘জামায়াতের ইউনিয়ন সম্মেলনে অন্য দলের নেতা-কর্মীরা উপস্থিত থাকার সুযোগ নেই। বিষয়টি খেয়াল করিনি। খোঁজ নিয়ে দলীয় ফোরামে বিষয়টি আলোচনা করা হবে।’

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ