বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

মার্চ ফর গাজা’য় কেউ অসুস্থ হলে চিকিৎসা দিতে ঢামেকের বাড়তি প্রস্তুতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 আজ শনিবার ঢাকায় পালিত হচ্ছে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি। ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে লাখো মানুষ এই প্রতিবাদে অংশ নেবেন। এই কর্মসূচিতে অংশ নিতে এসে কেউ অসুস্থ হয়ে পড়লে তাদের জরুরি চিকিৎসা সেবা দিতে বাড়তি প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক)।

হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, মার্চ ফর গাজা কর্মসূচি সফল ও সুন্দরভাবে সম্পন্ন হোক। এই কর্মসূচিতে অনেক লোকের সমাগম হবে বলে আশা করা হচ্ছে। লোকজন গরমের কারণে অথবা যেকোনো কারণে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে জরুরি বিভাগ তাদের চিকিৎসার জন্য বাড়তি প্রস্তুতি নিয়ে রেখেছে। হাসপাতাল রোগীদের চিকিৎসায় সব সময় প্রস্তুতি থাকে। তিনি আরও বলেন, কর্মসূচিতে লোক জমায়েতের কারণে সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের সড়কে যানজটের সৃষ্টি হতে পারে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল একটি জাতীয় হাসপাতাল। মধ্যবিত্ত নিম্নবিত্ত সকলের কাছে আত্মার প্রতীক। হাসপাতালে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স অথবা যেকোনোভাবে রোগী প্রবেশের ক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করেন তিনি। ঢাকা মেডিকেলের উপপরিচালক ডা. মো. আশরাফুল আলম বলেন, ঢাকা মেডিকেল এ ধরণের বড় জমায়েতে স্বাস্থ্যসেবার জন্য বাড়তি ব্যবস্থা নিয়ে থাকে। এবারও ব্যতিক্রম নয়। তিনি স্বাস্থ্যসেবা নিশ্চিতের পাশাপাশি সবাইকে স্বাস্থ্য ঝুঁকি এড়িয়ে চলার পরামর্শ দেন এবং মাঠ পর্যায়েও প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতের অনুরোধ জানান।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ