বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ২৮ বস্তা টাকা, চলছে গণনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 কিশোরগঞ্জের নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে ২৮ বস্তা টাকা পাওয়া গেছে। একইসাথে মিলেছে বৈদেশিক মুদ্রা ও স্বর্ণের গহনা। এখন চলছে সেসবের গণনার কাজ।

শনিবার (১২ এপ্রিল) সকালে চার মাস ১৩ দিন পর খোলা হলো মসজিদের ১১টি দানবাক্স ও একটি লোহার ট্রাঙ্ক।

এ টাকা-পয়সা গণনার কাজে অংশ নিয়েছেন প্রায় ৪০০ জনের একটি সমন্বিত দল। এর মধ্যে ব্যাংক কর্মকর্তা, মাদরাসার ছাত্র থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জন রয়েছেন।

পাগলা মসজিদ কমিটির সভাপতি ও কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফৌজিয়া খান জানান, নিয়ম অনুযায়ী এবারো নির্দিষ্ট সময় পরে দানবাক্স খোলা হয়েছে। জনগণের এই অকুণ্ঠ দান আমাদের চমকে দেয়, ভাবায় এবং অনুপ্রাণিতও করে।

উল্লেখ্য, গত ২০২৩ সালের ৩০ নভেম্বর খোলা দানবাক্সে পাওয়া গিয়েছিল ২৯ বস্তা টাকা। গণনা শেষে রেকর্ড সৃষ্টি করে সেই দান- ৮ কোটি ২১ লাখ ৩৪ হাজার ৩০৪ টাকা।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ