বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

৬ ট্রলারসহ বাংলাদেশি ৫৬ জেলেকে আটক করেছে আরাকান আর্মি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কক্সবাজারের টেকনাফ থেকে ছয়টি মাছ ধরা ট্রলারসহ ৫৬ জন বাংলাদেশি জেলেকে মিয়ানমারে অস্ত্রের মুখে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী ‘আরাকান আর্মি’।
স্থানীয়রা জানান, বুধবার দুপুরে সেন্টমার্টিনের দক্ষিণের বঙ্গোপসাগরে মাছ শিকারের সময় অস্ত্রের মুখে আরাকান আর্মি ট্রলারগুলো নিয়ে যায়। ট্রলারগুলো বুধবার রাত ১২টা পেরোলেও এখনো ছেড়ে দেয়ার সংবাদ পাওয়া যায়নি। ট্রলারে থাকা জেলেরা শাহপরীর দ্বীপ ও আশপাশের এলাকার বাসিন্দা। 

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন। তিনি জানান, 'ছয়টি ট্রলারসহ ৫৬ জেলেকে ধরে নিয়ে গেছে। কোস্টগার্ড ও বিজিবির সঙ্গে এ বিষয়ে কথা বলেছি। জেলেদের ফেরত আনতে কাজ চলছে।'

এ বিষয়ে টেকনাফ সাবরাং ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড সদস্য আবদুল মান্নান জানান, সেন্টমার্টিনের দক্ষিণের বঙ্গোপসাগরে মাছ শিকারের সময় অস্ত্রের মুখে জিম্মি করে ৫৬ জনকে ট্রলারসহ আরাকান আর্মি নিয়ে গেছে। এখন পর্যন্ত তাদের খোঁজ পাওয়া যায়নি।

ট্রলার মালিক সমিতির থেকে জানা গেছে, যে ছয়টি ট্রলার নিয়ে গেছে তার মধ্যে মোহাম্মদ শফিকের দুইটি, বশির আহমদ, মোহাম্মদ আমিন, নুরুল আমিন ও আবদুর রহিমের একটি ট্রলার রয়েছে।

শাহ পরীর দ্বীপ দক্ষিণ পাড়ার ট্রলার মালিক সমিতির সভাপতি বশির আহমেদ জানিয়েছেন, দুপুরে সেন্টমার্টিনের দক্ষিণে সাগরে মাছ ধরার সময় তার মালিকানাধীন একটিসহ ৬টি ট্রলার আটক করে আরাকান আর্মি। ছয়টি ট্রলারে মোট ৫৬ জন মাঝিমাল্লা ছিল।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ