বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

ফরিদপুরের বানা বাজারে অগ্নিকাণ্ডে ভস্মীভূত  ১০ দোকান 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফরিদপুরের আলফাডাঙ্গার বানা বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ১০টি দোকান পুড়ে গেছে। এ ঘটনায় ২৫-৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।

আজ বুধবার (৫ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আলফাডাঙ্গা ফায়ার সার্ভিসের ইনচার্জ আসলাম হোসেন। এর আগে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার বানা ইউনিয়নের বানা বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার আলফাডাঙ্গা উপজেলার বানা বাজারের ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। পরে রাত সাড়ে ১১টার দিকে বাজারে আগুন দেখে স্থানীয়দের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিছুক্ষণের মধ্যে আলফাডাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘণ্টা চেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ১০টি দোকানের সব মালামাল পুড়ে গেছে।এ ঘটনায় প্রায় ২৫-৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন।

আজ বুধবার (৫ মার্চ) সকালে আলফাডাঙ্গা ফায়ার সার্ভিসের ইনচার্জ আসলাম হোসেন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে ১০টি দোকানের সব মালামাল পুড়ে গেছে।

এনআরএন/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ