বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

মধ্যরাতে মারকাজু আজিজুল মাদরাসায় অগ্নিকাণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

টাঙ্গাইলের মির্জাপুরে মারকাজু আজিজুল মাদরাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

গতকাল ( মঙ্গলবার ৪মার্চ) রাতে পৌর এলাকার শ্রীহরিপাড়ার রাজনগর লালু মার্কেট এলাকায় এই অগ্নিকাণ্ড হয়। এতে মাদরাসার ছাত্র-শিক্ষকের কোনো ক্ষতি না হলেও টিনের একটি ভবন, পুস্তক, আসবাবপত্র ও নগদ টাকা পুড়ে গেছে বলে জানা গেছে।

জানা গেছে, মঙ্গলবার তারাবির নামাজ শেষে মাদরাসার ছাত্র ও শিক্ষকগণ ঘুমিয়ে পড়েন।রাত সাড়ে বারোটার দিকে মাদরাসার একটি কক্ষে অগ্নিকাণ্ডের সূচনা হয়। ছাত্রদের চিৎকারে স্থানীয় লোকজন গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। 

খবর পেয়ে রাত একটার দিকে মির্জাপুর ফায়ার স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগেই মাদরাসার টিনের বিশাল একটি ঘর, পুস্তক, আসবাবপত্র ও নগদ টাকা পুড়ে ছাই হয়।

মির্জাপুর ফায়ার স্টেশনের ডিউটি অফিসার আব্দুল করিম জানান, খবর পেয়ে রাত একটার দিকে স্টেশন অফিসার বেলায়েত হোসেনেব নেতৃত্বে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টা কাজ করে আড়াইটার দিকে আগুন নেভাতে সক্ষম হয়। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে তিনি ধারণা করছেন। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে তিনি জানান।

এনআরএন/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ