বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে মো. আল-আমিন (৩২) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সীমান্তের ওপারে বিএসএফের ছোড়া রাবার বুলেটে আহত হওয়ার পর তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আল-আমিন উপজেলার পুটিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে।

প্রাথমিকভাবে জানা গেছে, কসবার বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্তে কয়েকজন বাংলাদেশিকে লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে বিএসএফ। এতে গুরুতর আহত হন আল-আমিন। পরে বিএসএফ সদস্যরা তাকে উদ্ধার করে নিজেদের হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। বর্তমানে তার লাশ বিএসএফের হেফাজতে রয়েছে। তবে কী কারণে গুলি চালানো হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

বায়েক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন জানান, সীমান্তে বিএসএফের গুলিতে একজন বাংলাদেশির মৃত্যু হয়েছে। তবে ঘটনার বিস্তারিত জানা যায়নি। স্থানীয় প্রশাসন ও সীমান্ত রক্ষাকারী বাহিনী বিষয়টি নিয়ে তদন্ত করছে এবং লাশ ফিরিয়ে আনতে বিজিবি (বাংলাদেশ বর্ডার গার্ড) বিএসএফের সঙ্গে যোগাযোগ করছে।

সীমান্তে এ ধরনের হতাহতের ঘটনা দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। স্থানীয়রা সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি জানিয়েছেন। সরকারের পক্ষ থেকে এই ঘটনার যথাযথ তদন্ত ও কূটনৈতিকভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ