রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বজুড়ে আলোচনায় 'রিজালুল ফজর', বাড়ছে জনপ্রিয়তা বুলডোজার আতঙ্কে পানির দামে জমি বিক্রি করছেন আসামের মুসলিমরা! আফগান নারীদের নাম নিয়ে আলোচিত প্রতিবেদনের ব্যাখ্যা দিলেন সাংবাদিক মসজিদুল হারামে বিশেষ জুতার ব্যাগের ব্যবস্থা, মিলছে প্রবেশপথে জাতীয় ওলামা পরিষদের ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটি গঠন শাপলা চত্বরের ঘটনায় প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা হবে: ধর্মমন্ত্রী ‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ

নবীজির কটুক্তিকারীর গ্রেফতার দাবিতে নেত্রকোণার মোহনগঞ্জে মানববন্ধন 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নেত্রকোণা জেলা প্রতিনিধি :  

মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তিকারী কলমাকান্দার কুখ্যাত সুপ্ত সাহাকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবিতে মোহনগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। 

আজ বাদ জুমআ মোহনগঞ্জ বড়মসজিদ চত্তরে কওমি-আলিয়া ছাত্র ঐক্যপরিযদের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক নিয়ামুল হক লিয়ন। 

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহনগঞ্জ বড়মসজিদের ইমামও খতিব মুফতি আমির উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম মোহনগঞ্জ উপজেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা রুহুল আমীন নগরী। 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা নুরুজ্জামান, জমিয়তে উলামায়ে ইসলামের নেতা হাফেজ কারী মাসুম বিল্লাহ, মাওলানা শেখ মোহাম্মদ আব্দুল্লাহ জালালী, মাওলানা সাকিবুল হাসান, উপজেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা তোফায়েল আহমদ হাবিবী, যুব নেতা মাওলানা আরমান হোসেন বাক্কী, হাফেজ আরিফুল ইসলাম ইমন, ছাত্র জমিয়ত মোহনগঞ্জ উপজেলার সেক্রেটারি হাফেজ নাজমুল হাসান শান্ত, পৌর ছাত্র জমিয়তের সাংগঠনিক সম্পাদক হাফেজ রুহুল আমীন তুষার, ইসলামী ছাত্র আন্দোলনের সহসভাপতি মাহদী হাসান শাফায়াত, হাফেজ আব্দুল্লাহ বিন নুর মোহাম্মদ, কারী খায়রুল ইসলাম,হাফেজ মুজাক্কির হোসাইন, জাবির মাহমুদ আব্দুল মমিন, রবিউল আউয়াল, মুজাহিদুল ইসলাম জিহাদী, তানভীর আহমদ, আবিদ হাসান, রাহুল মিয়া,মেহেদি হাসান আব্দুল্লাহ আল মাছুদ, আব্দুল বাসির, মিজানুর রহমান ইমন মিয়া, রাকিবুল ইসলাম, দেলোয়ার হোসেন আকরাম হোসাইন প্রমুখ। 

বক্তারা মাহে রমজানের পবিত্রতা রক্ষারও আহ্বান জানান।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ