বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

ফরিদপুরের ভাঙ্গায় বাস-কাভার্ড ভ্যান মুখোমুখি সংঘর্ষ, আহত ৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মো. সাখাওয়াত হোসেন, ফরিদপুর জেলা প্রতিনিধি:

ফরিদপুরের ভাঙ্গায় আলিফ মিম পরিবহন বাস ও কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৮ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে চলে যায়।ঘটনাটি ঘটেছে সোমবার (১৭ফেব্রুয়ারি) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের বাবলাতলা বাসস্ট্যান্ড নামক স্থানে 
 এ ঘটনা ঘটে।

স্থানীয় ও ভাঙ্গা হাইওয়ে থানার এসআই নিঃ শাহাদাত হোসেন সূত্রে জানা যায়, মাদারীপুরের টেকেরহাট থেকে একটি কভার ভ্যান ভাঙ্গার দিকে আসছিল। অন্যদিকে ঢাকা থেকে বরিশালগামী একটি আলিফ মিম বাস ঘটনাস্থলে পৌঁছলে মুখোমুখি সংঘর্ষে কভার ভ্যানটি গাড়ি ভেতরে ঢুকে যায়। এতে  যাত্রীবাহী বাস ও কাভার্ড ভ্যানের ভিতরে থাকা মোট প্রায় আট জন আহত হয়েছে বলে জানা গেছে। 

ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ তাদেরকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। দুর্ঘটনায় দুইটি গাড়ি সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত আলিফ মিম বাস ও কাভার্ড ভ্যান গাড়িটি ভাঙ্গা হাইওয়ে থানায় জব্দ করে আনা হয়েছে। গাড়ি ২টির চালক পলাতক রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ