রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘ইসলামি আদর্শে উজ্জীবিত হয়ে যোগ্য নেতৃত্ব গড়তে হবে’ মাওলানা ফজলুর রহমানের বাড়ি সিলগালায় ক্ষুব্ধ মুফতি তাকী উসমানী বিশ্বজুড়ে আলোচনায় 'রিজালুল ফজর', বাড়ছে জনপ্রিয়তা বুলডোজার আতঙ্কে পানির দামে জমি বিক্রি করছেন আসামের মুসলিমরা! আফগান নারীদের নাম নিয়ে আলোচিত প্রতিবেদনের ব্যাখ্যা দিলেন সাংবাদিক মসজিদুল হারামে বিশেষ জুতার ব্যাগের ব্যবস্থা, মিলছে প্রবেশপথে জাতীয় ওলামা পরিষদের ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটি গঠন শাপলা চত্বরের ঘটনায় প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা হবে: ধর্মমন্ত্রী ‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি

রাজবাড়িতে চলছে ৩ দিনব্যাপী রসুলপুরের বাৎসরিক ২য় মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোঃ জাকারিয়া মাসুদ, নাটোর জেলা প্রতিনিধি:

আধ্যাত্মিক রাহবার কুতুবে আলম আল্লামা আব্দুল মতিন নেছারী পীর সাহেব রসুলপুরী রহঃ কর্তৃক প্রতিষ্ঠিত বাংলাদেশ জমিয়াতুচ্ছালেকীন ও রসুলপুর দাওরা হাদিস মাদরাসার বাৎসরিক ২য় মাহ্ফিল শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বাদ যোহর উদ্ভোধনী বয়ান ও দোয়ার মাধ্যমে শুরু হয় এ ঐতিহ্যবাহী মাহফিল।

উদ্ভোধনী বয়ান ও দোয়া পরিচালনা করেন, সংগঠনের বর্তমান আমিরুল উমারা ও মাদরাসার মুহতামিম, আল্লামা রসুলপুরী রহঃ এর স্নেহের ছোট ভাই, আলহাজ্ব হযরত মাওলানা শরিফ মাসুম বিল্লাহ নেছারী, পীর সাহেব রসুলপুরী।

সরেজমিনে দেখা গেছে, প্রতিবছরের ন্যায় এ বছরেও দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম ও বুজুর্গানেদ্বীন উপস্থিত হয়েছেন এবং সারাদেশের প্রায় ৩০ এর অধিক জেলা থেকে আল্লাহপ্রেমী মুসল্লিরা উপস্থিত হয়েছেন।

আল্লামা রসুলপুরী রহঃ এর রেখে যাওয়া কাজকে জিন্দা রাখতে সকলে মিলে দাওয়াত, তালিম, তাজকিয়া ও জিহাদের মেহনত করে যাচ্ছেন।

আয়োজক কমিটির সিদ্ধান্ত্রক্রমে আগামী ১৬ ফেব্রুয়ারি বাদ ফজর অনুষ্ঠিত হবে আখেরী মুনাজাত।

এদিকে ও মাদরাসার সুযোগ্য মুহতামিম মাওলানা শরিফ মাসুম বিল্লাহ নেছারী (পীর সাহেব রসুলপুরী) মাহফিলে অংশ নিতে সকলকে আমন্ত্রণ জানিয়েছেন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ