রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘ইসলামি আদর্শে উজ্জীবিত হয়ে যোগ্য নেতৃত্ব গড়তে হবে’ মাওলানা ফজলুর রহমানের বাড়ি সিলগালায় ক্ষুব্ধ মুফতি তাকী উসমানী বিশ্বজুড়ে আলোচনায় 'রিজালুল ফজর', বাড়ছে জনপ্রিয়তা বুলডোজার আতঙ্কে পানির দামে জমি বিক্রি করছেন আসামের মুসলিমরা! আফগান নারীদের নাম নিয়ে আলোচিত প্রতিবেদনের ব্যাখ্যা দিলেন সাংবাদিক মসজিদুল হারামে বিশেষ জুতার ব্যাগের ব্যবস্থা, মিলছে প্রবেশপথে জাতীয় ওলামা পরিষদের ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটি গঠন শাপলা চত্বরের ঘটনায় প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা হবে: ধর্মমন্ত্রী ‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি

শেরপুর মৌলভীবাজার মাদরাসার ছাত্র নিখোঁজ, সন্ধান দিতে অনুরোধ পরিবারের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ নাদিরুজ্জামান

জামিয়া ইসলামিয়া হামারকোনা শেরপুর মৌলভীবাজার মাদ্রাসার নিখোঁজ ছাত্র সাফায়েতুল্লাহর সন্ধান দিতে অনুরোধ জানিয়েছেন তার পরিবার। এ বিষয়ে মৌলভীবাজার সদর থানায় গত ৫ জানুয়ারি  ২০২৫ একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। যার নং- ২৬০।

জিডিতে সাফয়েতুল্লাহর বাবা উল্লেখ করেন, আমি নিম্ন স্বাক্ষরকারী মোঃ মোস্তফা (৫০) পিতা মোঃ হারেছ উদ্দিন। মাথা মোছাঃ রেবেকা বেগম। স্থায়ী ঠিকানা: গ্রাম দেওসহিলা, পোস্ট: ফতেপুর থানা: মদন জেলা: নেত্রকোনা । মোবাইল নাম্বার ০১৭৩৯২৪৭৫৪৪

আমার ছেলে সাফায়েতুল্লাহ জামিয়া ইসলামিয়া হামারকোনা শেরপুর মৌলভীবাজার মাদ্রাসা থেকে গত ৩০ ডিসেম্বর ২০২৪ তারিখে বিকালে আনুমানিক ৪ ঘটিকার সময় আমার ছেলে প্রতিদিনের ন্যায় খেলার মাঠে হাঁটতে গিয়ে কোথাও নিখোঁজ হয়। আমার ছেলেকে অনেক খোঁজাখুঁজি করে কোথাও পাওয়া যায় নাই। খোঁজাখুঁজি অব্যাহত আছে।

নিখোঁজ শাফায়েত উল্লাহ এর বিবরণ

  • গায়ের রং ফর্সা মুখমন্ডল গোল, উচ্চতা অনুমান ৩ ফুট।
  • শিক্ষাগত যোগ্যতা প্রথম শ্রেণী । নেত্রকোনা জেলার বাসায় কথা বলে।
    পরনে গেঞ্জি এবং টাউজার ছিল।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ