রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘ইসলামি আদর্শে উজ্জীবিত হয়ে যোগ্য নেতৃত্ব গড়তে হবে’ মাওলানা ফজলুর রহমানের বাড়ি সিলগালায় ক্ষুব্ধ মুফতি তাকী উসমানী বিশ্বজুড়ে আলোচনায় 'রিজালুল ফজর', বাড়ছে জনপ্রিয়তা বুলডোজার আতঙ্কে পানির দামে জমি বিক্রি করছেন আসামের মুসলিমরা! আফগান নারীদের নাম নিয়ে আলোচিত প্রতিবেদনের ব্যাখ্যা দিলেন সাংবাদিক মসজিদুল হারামে বিশেষ জুতার ব্যাগের ব্যবস্থা, মিলছে প্রবেশপথে জাতীয় ওলামা পরিষদের ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটি গঠন শাপলা চত্বরের ঘটনায় প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা হবে: ধর্মমন্ত্রী ‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি

বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে জায়নবাদী প্রভাব রুখতে হবে: ইন্তিফাদা ফাউন্ডেশন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
এস এম সাইফুল ইসলাম

এস এম সাইফুল ইসলাম বিশেষ প্রতিনিধি 

৫ম আন্তর্জাতিক আল কুদস সপ্তাহ উপলক্ষে "জুলাই গণ-অভ্যুত্থানে ফিলিস্তিন প্রসঙ্গ: বাংলাদেশে জায়নবাদী আগ্রাসন" শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আরবি বিভাগের চেয়ারম্যান ড. যোবায়ের মুহাম্মদ এহসানুল হক।

আজ সোমবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার অডিটোরিয়ামে ইন্তিফাদা ফাউন্ডেশন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

ফিলিস্তিন ওলামা পরিষদের বাংলাদেশি কো-অর্ডিনেটর ও ইন্তিফাদা ফাউন্ডেশনের প্রেসিডেন্ট মুহাইমিনুল হাসান রিয়াদ বলেন, "জুলাই গণঅভ্যুত্থানের সময় বাংলাদেশের মুক্তির স্লোগানের পাশাপাশি ফিলিস্তিন মুক্তিরও স্লোগান দিয়েছে ছাত্র জনতা। বিজয়ের পর সারা দেশে ফিলিস্তিনের মুক্তির পক্ষে গ্রাফিতি আঁকা হয়েছে, যা অভ্যুত্থানের চেতনার অন্যতম মৌলিক উপাদান।"

তিনি আরও বলেন, "বাংলাদেশে জায়নবাদী আগ্রাসন বন্ধ করতে সরকারকে এখনই পদক্ষেপ নিতে হবে। পতিত স্বৈরাচারী শাসনামলে পাসপোর্ট থেকে 'এক্সসেপ্ট ইজরায়েল' শব্দদ্বয় বাতিল করা, ইজরায়েল থেকে পেগাসাস স্পাইওয়্যার কেনা এবং পাঠ্যপুস্তকে ফিলিস্তিনের মানচিত্র বিকৃত করা হয়েছিল—এসব ছিল জায়নবাদী ষড়যন্ত্র। গণঅভ্যুত্থান-পরবর্তী সরকারের দায়িত্ব এসব আগ্রাসন প্রতিহত করা।"

বক্তারা বলেন, "মধ্যপ্রাচ্যের সকল অশান্তির খলনায়ক হলো ইজরায়েল। যতদিন এই অবৈধ রাষ্ট্রের অস্তিত্ব থাকবে, ততদিন বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হবে না। স্বাধীন বাংলাদেশের পররাষ্ট্রনীতি বিশ্বমানবতার পক্ষে হতে হবে, তাই ইজরায়েলের সঙ্গে কোনো সখ্যতা জনগণ মেনে নেবে না।"

আয়োজিত "জুলাই গণ-অভ্যুত্থানে ফিলিস্তিন প্রসঙ্গ: বাংলাদেশে জায়নবাদী আগ্রাসন" শীর্ষক আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমেদ, দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আব্দুল হাই শিকদার, অধ্যাপক ড. মোহাম্মদ রুহুল আমিন, ড. জহিরুল ইসলাম, হাফেজ মুগনিউল হাসান (এমফিল রিসার্চ ফেলো ( তাফসীর) সেলজুক বিশ্ববিদ্যালয়, তুরস্ক),  আরিফুল ইসলাম অপু, ইসলামী ছাত্র আন্দোলনের সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান, কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ঢাবি শাখার আহ্বায়ক মো. সানাউল্লাহ হক, ফ্যাসিবাদবিরোধী ঐক্যের আহ্বায়ক তাসনীম মাহফুজ প্রমুখ।

বক্তারা বাংলাদেশের পাঠ্যপুস্তকে ফিলিস্তিনের ইতিহাস ও সংগ্রাম অন্তর্ভুক্ত করা এবং মসজিদে আকসাকে মুসলমানদের ধর্মীয় অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়ার জোর দাবি জানান।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ