বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

নোয়াখালীতে ট্রাক চাপায় প্রতিবন্ধী নারীর মৃত্যু

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ট্রাকের ধাক্কায় এক মানসিক প্রতিবন্ধী নারী নিহত হয়েছেন। পুলিশ তাৎক্ষণিক নিহত নারীর পরিচয় জানাতে পারেনি।  

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরের দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।  এর আগে, একই দিন সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সিরাজপুর ইউনিয়নের হাবীবপুর গ্রামের কোম্পানীগঞ্জ টু দুধমুখা সড়কের মোল্লা বাড়ির সামনে এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ওই নারী পাগলের বেশে এলাকায় ঘুরাফেরা করতেন। মঙ্গলবার সকালে কোম্পানীগঞ্জ-দুধমুখা সড়কের মোল্লা বাড়ির সামনে একটি বেপরোয়া গতির ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা সড়কে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি।

কোম্পানীগঞ্জ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মোসলেম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  

আরএইচ/

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ