রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘ইসলামি আদর্শে উজ্জীবিত হয়ে যোগ্য নেতৃত্ব গড়তে হবে’ মাওলানা ফজলুর রহমানের বাড়ি সিলগালায় ক্ষুব্ধ মুফতি তাকী উসমানী বিশ্বজুড়ে আলোচনায় 'রিজালুল ফজর', বাড়ছে জনপ্রিয়তা বুলডোজার আতঙ্কে পানির দামে জমি বিক্রি করছেন আসামের মুসলিমরা! আফগান নারীদের নাম নিয়ে আলোচিত প্রতিবেদনের ব্যাখ্যা দিলেন সাংবাদিক মসজিদুল হারামে বিশেষ জুতার ব্যাগের ব্যবস্থা, মিলছে প্রবেশপথে জাতীয় ওলামা পরিষদের ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটি গঠন শাপলা চত্বরের ঘটনায় প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা হবে: ধর্মমন্ত্রী ‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি

অপারেশন ডেভিল হান্ট, নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে অপারেশন ডেভিল হান্টের তৃতীয় দিনে আগ্নেয়াস্ত্রসহ-২জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ সময় আমেরিকার তৈরী ১টি পিপ্তল, দেশীয় তৈরী ওয়ান শ্যুটার গান ১টি, বোমা সদৃশ ককটেল-১২টি, গুলি ৯টি, ড্রেগার ২টি, কিরিচ ২টি উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী পুলিশ সুপার (এসপি) আবদুল্লা আল ফারুক।  এর আগে,গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার চরকিং ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের কলেজ রোডের হাজী আবুল বাশার মার্কেটের বিপরীতে কাউছার মিয়ার ব্রিক ফিল্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।  
 
গ্রেপ্তারকৃতরা হলেন, একই ইউনিয়নের মৃত নুরুল হকের ছেলে মো.নবীর উদ্দিন (৫০) ও হাজী আব্দুল মতিনের ছেলে মো.ইমাম হোসেন (৫০)।  

পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে হাতিয়া থানা পুলিশ ও বাংলাদেশ নৌবাহিনী যৌথ অভিযান চালায় উপজেলার চরকিং ইউনিয়নের কলেজ রোডের হাজী আবুল বাশার মার্কেটের বিপরীতে কাউছার মিয়ার ব্রিক ফিল্ড এলাকায়। ওই সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছলে অজ্ঞাত সন্ত্রাসীরা ব্রিক ফিল্ডের মাঠের দিক থেকে যৌথ বাহিনীর গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। আত্মত্মরক্ষার্থে যৌথ বাহিনী ফাঁকা গুলি চালায়। এরপর সন্ত্রাসীরা বেপরোয়াভোবে যৌথ বাহিনীর দিকে অগ্রসর হলে যৌথ বাহিনী গুলি চালালে সন্ত্রাসীরা দৌঁড়ে পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়।  

পুলিশ সুপার (এসপি) আবদুল্লা আল ফারুক আরও বলেন, এ ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।  

এমএইচ/
 

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ