বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

বিডিআর ও শাপলা চত্বরে হত্যাকাণ্ডের বিচার করতে হবে : মঞ্জুরুল ইসলাম আফেন্দি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উদ্যোগে উলামা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারী) দুপুর ২ টা থেকে বোয়ালমারীতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমাদের এমন নেতা নির্বাচন করা উচিত নয়, যার কাছে আমাদের অধিকার নিরাপদ নয়। একজন বিশ্বস্ত জনসেবক, পরীক্ষিত বন্ধু, যিনি সুখে-দুঃখে জনগণের পাশে থাকবেন—এমন নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। এমন নেতা প্রয়োজন, যার কাছে সাধারণ মানুষের যাওয়া সহজ হবে। যিনি জনগণের কথা শুনবেন। সরকারি বরাদ্দ আত্মসাৎ না করে জনগণের কাছে পৌঁছে দেবেন।”

তিনি আরো বলেন, “আমরা মুফতি জাকির হোসাইন কাসেমীকে ফরিদপুর-১ আসনের (আলফাডাঙ্গা, বোয়ালমারী, মধুখালী) জনগণের স্বার্থরক্ষায় একজন বিশ্বস্ত ও জনবান্ধব নেতৃত্ব মনে করি। তাই দল-মত নির্বিশেষে সকলকে আহ্বান জানাই, আগামী নির্বাচনে মুফতি জাকির হোসাইন কাসেমীর মত জনদরদিকে জনপ্রতিধি নির্বাচন করেন। 
এছাড়া তিনি জোর দিয়ে বলেন, বিডিআর হত্যাকাণ্ড ও শাপলা চত্বরের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার করতে হবে। এ হত্যাকাণ্ডের বিচার না হলে আগামীর বাংলাদেশ নিরাপদ নয়।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জমিয়তের অর্থ সম্পাদক মুফতি জাকির হোসাইন কাসেমী। তিনি বলেন, কোন কাজে যখন এখলাস থাকে তখন সে কাজ কেউ আটকাতে পারেনা। আমাদের প্রত্যেকটা কাজ এখলাস ও লিল্লাহিয়্যাতের সাথে করা উচিত। যখন এখলাস ও লিল্যাহিয়্যাতের সাথে চেষ্টা, সাধনা ও পরিশ্রম থাকবে তখন সে কাজটা দ্রুতগতিতে এগিয়ে যাবে। সবাইকে জীবনের প্রতিটি ক্ষেত্রে এখলাস ও তাক্বওয়ার জিন্দেগী অবলম্বন করতে হবে। সাথেসাথে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই সময়ে ইসলামপন্থীদের বিজয়ী করা না গেলে আগামীর বাংলাদেশে আবারো ফ্যাসিজম জন্ম নিবে।

বোয়ালমারী উপজেলা জমিয়তের সভাপতি মুফতি আমির হোসেনের সভাপতিত্বে সমাবেশ পরিচালিত হয়। সমাবেশ সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা ইলিয়াস হোসাইন। সমাবেশে আরো বক্তব্য রাখেন ফরিদপুর জেলা জমিয়তের সভাপতি মুফতি কামরুজ্জামান, কেন্দ্রীয় সদস্য মাওলানা দেলাওয়ার হোসাইন, মহানগর সভাপতি মাওলানা মানসুর আহমদ, সাধারণ সম্পাদক কবির আহমদ প্রমুখ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ