বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

রাজনৈতিক নিয়ন্ত্রণের কারণে ইসির এত বদনাম: সিইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নির্বাচন কমিশন কোনো রাজনীতিতে ঢুকতে চায় না, তাঁরা কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চান না, তাঁরা নিরপেক্ষ থাকতে চান বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

আজ রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ‘সাংবাদিক হোসাইন জাকির বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে সিইসি এসব কথা বলেন। নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন আরএফইডি এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে সিইসি আরও বলেন, ‘ইলেকশন কমিশনের এত বদনাম, মানুষ এত গালি দেয়। এর নেপথ্য কারণ হিসেবে অনেক কিছু বলা যাবে তবে আমার কাছে এক নম্বর মনে হয়, পলিটিক্যাল কন্ট্রোল অব দ্য ইলেকশন কমিশন (নির্বাচন কমিশনে রাজনৈতিক নিয়ন্ত্রণ)। এটি আমার কাছে মনে হয়েছে সবচেয়ে বড় কারণ। রাজনীতির কাছে নির্বাচন কমিশনকে সঁপে দেওয়া, এটা হচ্ছে সবচেয়ে বড় কারণ।’

এ এম এম নাসির উদ্দীন আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘রাজনীতিবিদদের ইনফ্লুয়েন্স অন দ্য ইলেকশন কমিশন (নির্বাচন কমিশনের ওপর প্রভাব) বন্ধ করা না করা গেলে আবার সেই পুরোনো জিনিস রিপিট হবে বলে আমি মনে করি।’

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ