বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

বাংলাদেশ খেলাফত মজলিসের শৈলকুপা উপজেলা কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোঃ আব্দুল আলিম (শৈলকুপা) ঝিনাইদহ:

বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে শৈলকুপায় এক বর্ণাঢ্য কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা কমিটির সভাপতি মাওঃ মোঃ মিজানুর রহমান, জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান। পার্শ্ববর্তী মাগুরা জেলা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মুফতি মোঃ মুহিববুল্লাহসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিপুলসংখ্যক সাধারণ সদস্য।

বাংলাদেশ খেলাফত মজলিস এর লক্ষ্য, উদ্দেশ্য ও গঠনতন্ত্র সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা শেষে ২০২৫-২৬ সেশনের জন্য ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে মাওলানা আলমগীর হুসাইনকে সভাপতি ও মাওলানা মাহফুজুর রহমানকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।

তাছাড়াও অন্যান্য পদে যারা শপথ গ্রহণ করেন, তারা হলো : সহ-সভাপতি ক্বারী শহিদুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা কারিমুল, সহ-সভাপতি মাওলানা রাশেদ, সহ-সভাপতি মাওলানা শওকত, সাংগঠনিক সম্পাদক মোঃ কাজল শাহ, সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা হাবিবুল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ ইলিয়াস, বায়তুলমাল সম্পাদক মাওলানা কামরুজ্জামান, সহ-অফিস সম্পাদক মোঃ জয়নাল আবেদিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আব্দুল আলিম, সমাজকল্যাণ সম্পাদক হাফেজ মাওলানা রবিউল আজম।নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ