রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘ইসলামি আদর্শে উজ্জীবিত হয়ে যোগ্য নেতৃত্ব গড়তে হবে’ মাওলানা ফজলুর রহমানের বাড়ি সিলগালায় ক্ষুব্ধ মুফতি তাকী উসমানী বিশ্বজুড়ে আলোচনায় 'রিজালুল ফজর', বাড়ছে জনপ্রিয়তা বুলডোজার আতঙ্কে পানির দামে জমি বিক্রি করছেন আসামের মুসলিমরা! আফগান নারীদের নাম নিয়ে আলোচিত প্রতিবেদনের ব্যাখ্যা দিলেন সাংবাদিক মসজিদুল হারামে বিশেষ জুতার ব্যাগের ব্যবস্থা, মিলছে প্রবেশপথে জাতীয় ওলামা পরিষদের ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটি গঠন শাপলা চত্বরের ঘটনায় প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা হবে: ধর্মমন্ত্রী ‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি

আমিন আমিন ধ্বনিতে মুখরিত টঙ্গীর ইজতেমা ময়দান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কহর দরিয়াখ্যাত টঙ্গীর তুরাগ নদের তীরে আজ বুধবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।

দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত বেলা ১২টা ৮ মিনিটে শুরু হয় আর শেষ হয় ১২টা ২৭ মিনিটে। দ্বিতীয় পর্বে মোনাজাত পরিচালনা করেন শুরায়ী নেজাম বাংলাদেশের শীর্ষ মুরব্বি কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা জুবায়ের আহমেদ। প্রথম পর্বের আখেরি মোনাজাতও তিনি পরিচালনা করেছিলেন।

এ পর্বে অংশগ্রহণ করেছিলেন দেশের ২২ জেলা ও ঢাকার একাংশের মুসল্লিরা। 

এর আগে, বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে হেদায়াতি বয়ান শুরু করেন ভারতের মাওলানা আব্দুর রহমান। সঙ্গে সঙ্গে এর তরজমা করেন বাংলাদেশের মাওলানা আব্দুল মতিন। হেদায়াতি বয়ানের পর নসিয়তমূলক বক্তব্য পেশ করের ভারতের মাওলানা ইব্রাহিম দেউলা। অনুবাদ করেন মাওলানা জুবায়ের। পরে আনুমানিক বেলা ১২টা ৮ মিনিটে আখেরি মোনাজাত শুরু হয়। ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম ও দ্বিতীয় পর্ব আয়োজন ও অংশগ্রহণ করেন শুরাযয়ি নেজাম অনুসারী মুসল্লিরা।

গত ৩১ জানুয়ারি শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এবার বিশ্ব ইজতেমার প্রথম এবং দ্বিতীয় পর্ব পরিচালনা করেন শুরায়ি নেজাম। ২ ফেব্রুয়ারি সকাল ৯টা ১১ মিনিটে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর ৩ ফেব্রুয়ারি বাদ জোহর আমবয়ানে শুরু হয় দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে তাবলিগ জামায়াতের মুসল্লিদের সঙ্গে আখেরি মোনাজাতে আনুমানিক ৪০ লাখ মুসল্লি অংশগ্রহণ করেন।

আখেরি মোনাজাত শেষে মঞ্চ থেকে ২০২৬ সালের বিশ্ব ইজতেমার তারিখও একই সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে। আগামীবার বিশ্ব ইজতেমা প্রথম পর্ব  ২, ৩, ৪ জানুয়ারি ও দ্বিতীয় পর্ব ৯, ১০, ১১ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

এমএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ