বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

আখেরি মোনাজাতে মুসল্লিদের ঢল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে টঙ্গীর ইজতেমা ময়দানে মুসল্লিদের স্রোত নেমেছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) ভোর থেকে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, কামারপাড়া সড়ক, আশুলিয়া বেড়িবাঁধ, স্টেশন রোড, টঙ্গী-ভৈরব সড়কসহ টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দানমুখী প্রতিটি পথে মুসল্লিদের জোয়ার শুরু হয়েছে।

এ দিন দুপুর ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে শুরায়ী নেজামের অধীনে ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। মোনাজাত পরিচালনা করবেন তাবলিগ জামায়াতের শীর্ষস্থানীয় অন্যতম মুরুব্বি মাওলানা জুবায়ের।

আখেরি মোনাজাতে অংশ নিতে ভোর থেকে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও মানিকগঞ্জসহ দেশের বিভিন্ন জেলা থেকে লাখো মুসল্লি ময়দানের দিকে আসতে শুরু করেন। বিভিন্ন যানবাহন ও নৌপথে এবং পায়ে হেঁটে মুসল্লিদের আসতে দেখে গেছে। 

শুরায়ী নেজামের অধীনে পরিচালিত তাবলিগ জামাতের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, গত ৩১ জানুয়ারি আম বয়ানে শুরু হওয়া ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত হয় ২ ফেব্রুয়ারি (রোববার)। এরপর গত সোমবার (৩ ফেব্রুয়ারি) বাদ ফজর আমবয়ানে শুরু হয় দ্বিতীয় পর্ব। প্রথম ও দ্বিতীয় পর্বের ইজতেমার আয়োজনে অংশ নেন শুরায়ী নেজাম অনুসারী মুসল্লিরা। আজ (বুধবার) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে শুরায়ী নেজাম অনুসারীদের ৫৮তম বিশ্ব ইজতেমা।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ