রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫ ।। ২১ অগ্রহায়ণ ১৪৩২ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি হোসাইন ইবনে সরোয়ার তুরস্কে লরির সঙ্গে বাসের সংঘর্ষে ৭ জন নিহত, আহত ১১ মিয়ানমারে বিমান হামলায় নিহত অন্তত ১৮ ফেনী সাহিত্য ফোরাম লেখক সম্মাননা পেলেন কাজী সিকান্দার আমরা ব্যর্থ হলে কলঙ্কজনক ইতিহাস রচিত হবে: পীর সাহেব চরমোনাই গাজায় পূর্ণ যুদ্ধবিরতি নিশ্চিতে ইসরায়েলি সেনা প্রত্যাহার জরুরি: কাতারের প্রধানমন্ত্রী ফেনী সাহিত্য ফোরামের সভাপতি কাজী সিকান্দার, সম্পাদক আবু বকর যারা এতদিন নির্বাচনের জন্য পাগল ছিলেন, তাদের এখন ভিন্ন সুর: জামায়াত আমির খালেদা জিয়ার এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইটকে ‘ভিভিআইপি মুভমেন্ট’ ঘোষণা ‘রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠার জন্য উলামায়ে কেরামকে সংসদে পাঠাতে হবে’

ইনভেস্টর্স অ্যালায়েন্স বাংলাদেশ ও IFAC-এর মধ্যে চুক্তি সম্পাদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

"ইসলামী শরীয়াহ মোতাবেক বিনিয়োগ এবং ব্যবসা পরিচালনার গাইডলাইন নিশ্চিতে ইনভেস্টর্স অ্যালায়েন্স বাংলাদেশ ও IFAC-এর মধ্যে কৌশলগত চুক্তি সম্পাদন।

ইনভেস্টর্স অ্যালায়েন্স বাংলাদেশ (IAB), আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন Islamic Finance Advisory & Consultancy (IFAC)-এর সঙ্গে এক গুরুত্বপূর্ণ কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে।

IFAC: বিশ্বমানের ইসলামিক ফাইনান্স পরামর্শদাতা প্রতিষ্ঠান

Islamic Finance Advisory & Consultancy (IFAC) দীর্ঘদিন ধরে দেশ ও আন্তর্জাতিক পরিসরে ইসলামী শরীয়াহ মোতাবেক বিনিয়োগ ও ব্যবসায়িক পরামর্শ প্রদান করে আসছে। তাদের বিশেষজ্ঞ শরীয়াহ স্কলার, অর্থনীতি বিশেষজ্ঞ ও বিনিয়োগ পরামর্শকরা বিশ্বব্যাপী ব্যক্তি, প্রতিষ্ঠান এবং কর্পোরেট বিনিয়োগকারীদের জন্য হালাল বিনিয়োগ ও অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে থাকেন।

IFAC-এর মূল লক্ষ্য হলো বিনিয়োগ ও ব্যবসায়িক কর্মকাণ্ডকে শরীয়াহ-সম্মত, নৈতিক ও টেকসই উপায়ে পরিচালনা করা। তাদের গবেষণা, পরামর্শ ও প্রশিক্ষণের মাধ্যমে বহু প্রতিষ্ঠান ইতিমধ্যেই সফলভাবে ইসলামী অর্থনীতির আদর্শ বাস্তবায়ন করছে।

? এই চুক্তির মাধ্যমে আমাদের প্রধান লক্ষ্য:

✅ শরীয়াহ-সম্মত বিনিয়োগ নীতি ও নির্দেশিকা প্রদান

✅ ইনভেস্টমেন্ট চুক্তিপত্রের শরীয়াহ পর্যালোচনা ও পরামর্শ

✅ হালাল পথে ব্যবসা পরিচালনার কৌশলগত দিকনির্দেশনা

✅ উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের জন্য ইসলামিক ফাইন্যান্স বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ আয়োজন

✅ ইসলামিক ফাইন্যান্স মডেল অনুসারে বিনিয়োগের সুযোগ সম্প্রসারণ এবং শরীয়াহ-সম্মত বিনিয়োগের একটি নতুন দিগন্ত!

এই চুক্তির মাধ্যমে ইনভেস্টর্স অ্যালায়েন্স বাংলাদেশ একটি হালাল, নিরাপদ ও নৈতিক বিনিয়োগ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এক নতুন অধ্যায়ের সূচনা করলো।

অনুষ্ঠানে IFAC এর পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন বিশ্বখ্যাত ইসলামিক স্কলার ড: মুফতি ইউসুফ সুলতান এবং ইনভেস্টর্স অ্যালায়েন্স বাংলাদেশ এর পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠাতা লায়ন মোঃ কাওসার।

আমরা বিশ্বাস করি, শরীয়াহ-সম্মত বিনিয়োগ শুধুমাত্র নৈতিকভাবেই শক্তিশালী নয়, এটি দীর্ঘমেয়াদে আর্থিক স্থিতিশীলতাও নিশ্চিত করে। তাই, যারা হালাল বিনিয়োগ ও শরীয়াহ-সম্মত ব্যবসায়িক সমাধান খুঁজছেন, তাদের জন্য এটি একটি অনন্য সুযোগ!

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ