শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
দুই দশক পর কলকাতায় ফিরছেন তসলিমা, মাওলানা সিদ্দিকুল্লা চৌধুরীর কড়া প্রতিক্রিয়া জমিয়তের হাজারীবাগ থানা কাউন্সিল, ৪১ সদস্যের নতুন কমিটি ইসলামী আন্দোলন নেতার ইন্তেকাল, পীর সাহেব চরমোনাইয়ের শোক বিশ্বে কওমি মাদরাসা শিক্ষার্থীর প্রায় ৬০ শতাংশই বাংলাদেশে! প্রথমবারের মতো তাফসির প্রতিযোগিতার আয়োজন করছে ইসলামিক ফাউন্ডেশন কুমিল্লার ‘পেরিয়া ইউনিয়ন ওলামা পরিষদে’র হাজার গাছ রোপণের উদ্যোগ ‘ঢাকা-চট্টগ্রামসহ গুরুত্বপূর্ণ রুটে চলবে চীনের বুলেট ট্রেন’ বায়ু ও শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর চীনের সহায়তা পেলে দেশ এগিয়ে যাবে: মির্জা ফখরুল হরমুজের বিকল্প পথ চালু করছে ইরাক

মুসলিম জাতির হেদায়েত ও কল্যাণ কামনায় শেষ হলো আখেরি মোনাজাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুসলিম জাতির হেদায়েত ও কল্যাণ কামনায় শেষ হলো তাবলিগ জামাত আয়োজিত ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপের আখেরি মোনাজাত। রোববার সকাল ৯টা ১৫ মিনিটে মোনাজাত শুরু হয়। শেষ হয় ৯টা ৩৬ মিনিটে। মোনাজাত পরিচালনা করেন শুরায়ী নেজামের মুরুব্বি ও কাকরাইল মসজিদের পেশ ইমাম  মাওলানা জুবায়ের আহমাদ।

ইজতেমা ময়দানের বিদেশি নিবাসের পূর্বপার্শ্বে বিশেষভাবে স্থাপিত ‘মোনাজাতমঞ্চ’ থেকে আজকের এ মোনাজাত পরিচালনা করা হয়। 

সারাদেশ থেকে কয়েকলাখ মুসলমান ইজতেমায় অংশগ্রহণ করেছেন। তবে আখেরি মোনাজাতে শরিক হতে মানুষদের মধ্যে বিশেষ আগ্রহ দেখা যায়। গতকাল রাত থেকে এ উদ্দেশ্যে মুসল্লিরা ইজতেমা ময়দানে ছু্টে গেছেন। অনেকে  আজ সকালেও জ্যাম উপেক্ষা করে মোনাজাতে অংশ নিয়েছেন। শনিবার দিবাগত রাত থেকে ইজতেমা এলাকায় যানবাহন চলাচল বন্ধ থাকায় মানুষ হেঁটে এসে দোয়ায় শরিক হয়েছেন। বিশেষ এ তাৎপর্যপূর্ণ মোনাজাতে প্রায় ২০ লাখ মুসল্লি অংশ নিয়েছেন বলে ইজতেমার আয়োজকদের ধারণা।

মোনাজাতের আগে ফজর নামাজের পর থেকে ভারতের মাওলানা আব্দুর রহমান হেদায়েতি বয়ান শুরু করেন। যারা এখান থেকে ১ চিল্লা বা ৩ চিল্লার জামাতে বের হবেন, তারা জামাতে যেয়ে কী আমল করবেন এবং এখান থেকে যারা মহল্লায় ফিরে যাচ্ছেন তারা নিজ এলাকায় যেয়ে কী আমল করবেন তার দিকনির্দেশনামূলক বয়ান করা হয়। মাওলানা আব্দুল মতিন তাৎক্ষণিকভাবে বাংলাভাষীদের জন্য তা বাংলায় অনুবাদ করেন। ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা নসিহতমূলক কথা বলেন। বাংলায় অনুবাদ করেন মাওলানা জুবায়ের।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ