রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘ইসলামি আদর্শে উজ্জীবিত হয়ে যোগ্য নেতৃত্ব গড়তে হবে’ মাওলানা ফজলুর রহমানের বাড়ি সিলগালায় ক্ষুব্ধ মুফতি তাকী উসমানী বিশ্বজুড়ে আলোচনায় 'রিজালুল ফজর', বাড়ছে জনপ্রিয়তা বুলডোজার আতঙ্কে পানির দামে জমি বিক্রি করছেন আসামের মুসলিমরা! আফগান নারীদের নাম নিয়ে আলোচিত প্রতিবেদনের ব্যাখ্যা দিলেন সাংবাদিক মসজিদুল হারামে বিশেষ জুতার ব্যাগের ব্যবস্থা, মিলছে প্রবেশপথে জাতীয় ওলামা পরিষদের ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটি গঠন শাপলা চত্বরের ঘটনায় প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা হবে: ধর্মমন্ত্রী ‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি

ফরিদপুরে ইসলামিক ফাউন্ডেশনের হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মো. সাখাওয়াত হোসেন, ফরিদপুর জেলা প্রতিনিধি:

ফরিদপুরের ভাঙ্গায় ইসলামিক ফাউন্ডেশনের জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও সনদ বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার সকাল থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত ভাঙ্গা উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এ প্রতিযোগিতা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা ফিল্ড সুপারভাইজার এইচ. এম. রুহুল আমিন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান। 

নির্বাহী অফিসার প্রতিযোগিতা শেষে ৩ গ্রুপের বিজয়ীদের হাতে সনদপত্র তুলে দেন এবং প্রতিযোগীতায় সবচেয়ে ভালো যে করেছে তার হাতে বিশেষ পুরষ্কার তুলে দেন। 

এসময় উপস্থিত ছিলেন, একামতে দ্বীন মডেল কামিল মাদরাসার সহকারী অধ্যাপক, হাফেজ আব্দুল আওয়াল, দারুস সুন্নাহ কাউলীবেড়া মাদ্রাসার হাফেজ শহীদুল্লাহ, কোর্টপাড় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা শাহ আলম, উপজেলা মডেল জি.সি মাওলানা ফরহাদ হোসেন।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মো. সাখাওয়াত হোসেন, জি. সি মাওলানা আইয়ুব আলী, জি. সি মাওলানা কিবরিয়া মুন্সি, মাওলানা তৌকির আহমেদ প্রমুখ।

উল্লেখ্য যে, দেশব্যাপী ইসলামিক ফাউন্ডেশনের জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা-২৫ শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় ফরিদপুর জেলার প্রতিটি উপজেলায়ও হিফজুল কুরআন প্রতিযোগিতা ও সনদ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।
এরই ধারাবাহিকতায় ভাঙ্গা উপজেলায়ও ২০২৪-২৫ অর্থ বছরের উপজেলা পর্যায়ে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও সনদ বিতরণী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ