শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
দুই দশক পর কলকাতায় ফিরছেন তসলিমা, মাওলানা সিদ্দিকুল্লা চৌধুরীর কড়া প্রতিক্রিয়া জমিয়তের হাজারীবাগ থানা কাউন্সিল, ৪১ সদস্যের নতুন কমিটি ইসলামী আন্দোলন নেতার ইন্তেকাল, পীর সাহেব চরমোনাইয়ের শোক বিশ্বে কওমি মাদরাসা শিক্ষার্থীর প্রায় ৬০ শতাংশই বাংলাদেশে! প্রথমবারের মতো তাফসির প্রতিযোগিতার আয়োজন করছে ইসলামিক ফাউন্ডেশন কুমিল্লার ‘পেরিয়া ইউনিয়ন ওলামা পরিষদে’র হাজার গাছ রোপণের উদ্যোগ ‘ঢাকা-চট্টগ্রামসহ গুরুত্বপূর্ণ রুটে চলবে চীনের বুলেট ট্রেন’ বায়ু ও শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর চীনের সহায়তা পেলে দেশ এগিয়ে যাবে: মির্জা ফখরুল হরমুজের বিকল্প পথ চালু করছে ইরাক

‘দেশ ও ইসলামের সকল অপশক্তির মোকাবেলা করতে প্রস্তুত থাকতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি মাওলানা খলিলুর রহমান বলেছেন,বর্তমানে ইসলাম বিদ্বেষ সহ বিভিন্ন অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠছে। বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র চালাচ্ছে স্বৈরাচারের ধূসররা।  এসব অপশক্তির মোকাবিলা করতে ছাত্র জমিয়তের কর্মিদের সর্বদা প্রস্তুত থাকতে হবে।

গতকাল (২৮ জানুয়ারি) মঙ্গলবার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর ছাত্র জমিয়তের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মহানগর সভাপতি হাফিজ জামিল আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু হানিফ সাদি ও সাংগঠনিক সম্পাদক শাকির আলমের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ছাত্র জমিয়ত বাংলাদেশের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মহানগর জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাও আখতারুজ্জামান তালুকদার,ছাত্র জমিয়ত সিলেট মহানগরীর সাবেক সভাপতি মাওলানা হাসান আহমদ, সাবেক সাধারণ সম্পাদক এম বেলাল আহমদ চৌধুরী, সাবেক সহ সভাপতি এডভোকেট রেজাউল করিম সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও এম,সি কলেজের সাবেক সভাপতি মাও হোসাইন আহমদ সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাও খলিলুর রহমান মাহবুব,সাবেক সিনিয়র সহ সভাপতি হাফিজ জাহিদ আহমদ,ছাত্র জমিয়ত জালালাবাদ থানার সভাপতি হাফিজ আব্দুল হালিম।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর সহ সভাপতি জাকি হাসান,যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুর রহমান, সহ সাধারণ সম্পাদক মাহবুবুল হক, অর্থ সম্পাদক মীর আইনুল হক, প্রচার সম্পাদক সৈয়দ আবিদুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক শরিফ রেজা, সাহিত্য সম্পাদক শায়খুল ইসলাম, সমাজসেবা সম্পাদক নুর উদ্দিন, পাঠাগার সম্পাদক রায়হান আহমদ, কলেজ বিষয়ক সম্পাদক হোসাইন আহমদ, আলিয়া মাদ্রাসা বিষয়ক সম্পাদক সিদ্দিক আহমেদ, নির্বাহী সদস্য উবায়দুল হক সহ বিভিন্ন থানা কলেজ ও ইউনিটের দায়িত্বশীলবৃন্দ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ