বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

হযরত মোহাম্মদ (স:) এর জীবন দর্শন অনুসরণে মানুষের মুক্তি: সিলেট পুলিশ কমিশনার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার  (সেবা) মাসুদ রানা বলেছেন, নিশ্চয়ই রাসুল (স:) জীবনে রয়েছে মানব জাতির জন্য সর্বোত্তম আদর্শ। মানবতার মুক্তির দিশারী, রাহমাতুল্লিল আল আমিন হযরত মোহাম্মদ (স:) এর জীবন দর্শন অনুস্মরণ অনুকরণের মাধ্যমে মানুষের ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি নিহিত রয়েছে। 

তিনি সোমবার বেলা ১১টায় নগরীর পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সীরাতুন্নবী (স:) মাহফিল-২০২৫ উপলক্ষে মহানবী হযরত মোহাম্মদ (স:) এর জীবনীর উপর আলোচনা ও  ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যুৎ জ্যোতি চক্রবর্ত্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) বশির আহমদ,উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন)পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি তোফায়েল আহমদ,ম্যানেজিং কমিটির সদস্য ও বিশিষ্ট সাংবাদিক কলামিষ্ট আফতাব চৌধুরী। মহানবী হযরত মোহাম্মদ(স:) এর জীবনীর উপর আলোচনা করেন পুলিশ লাইনস জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি মাওলানা শাহ নেওয়াজ। আরো উপস্থিত ছিলেন পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সীরাতুন্নবী (স:) মাহফিল-২০২৫ উদযাপন কমিটির আহ্বায়ক সিনিয়র শিক্ষক নাজির উদ্দিন আহমদ, সিলেট প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য সিনিয়র সাংবাদিক হাজী এম আহমদ আলী প্রমুখ। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র ছাত্রীদেও মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ