রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘ইসলামি আদর্শে উজ্জীবিত হয়ে যোগ্য নেতৃত্ব গড়তে হবে’ মাওলানা ফজলুর রহমানের বাড়ি সিলগালায় ক্ষুব্ধ মুফতি তাকী উসমানী বিশ্বজুড়ে আলোচনায় 'রিজালুল ফজর', বাড়ছে জনপ্রিয়তা বুলডোজার আতঙ্কে পানির দামে জমি বিক্রি করছেন আসামের মুসলিমরা! আফগান নারীদের নাম নিয়ে আলোচিত প্রতিবেদনের ব্যাখ্যা দিলেন সাংবাদিক মসজিদুল হারামে বিশেষ জুতার ব্যাগের ব্যবস্থা, মিলছে প্রবেশপথে জাতীয় ওলামা পরিষদের ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটি গঠন শাপলা চত্বরের ঘটনায় প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা হবে: ধর্মমন্ত্রী ‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি

শাহ আমানত বিমানবন্দরে ১৮ লাখ টাকার মোবাইল ফোন জব্দ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত ট্রলি ব্যাগ থেকে প্রায় ১৮ লাখ ৩০ হাজার টাকার মোবাইল ফোনের চালান আটক করেছে এনএসআই ও শুল্ক গোয়েন্দা সংস্থা।

রোববার (২৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে শারজাহ থেকে আগত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৫২ ফ্লাইটে এ যৌথ অভিযান চালানো হয়। যাত্রীবিহীন একটি ট্রলি ব্যাগ তল্লাশি করে ৯৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

উদ্ধার করা ফোনগুলোর মধ্যে স্যামসাং ব্র্যান্ডের ৪৯টি স্মার্টফোন ও নকিয়া ব্র্যান্ডের ৪৬টি বাটন ফোন রয়েছে। আনুমানিক বাজারমূল্য ১৮ লাখ ৩০ হাজার টাকা। এর মধ্যে স্মার্টফোনগুলোর মূল্য ১৭ লাখ ১৫ হাজার এবং বাটন ফোনগুলোর মূল্য ১ লাখ ১৫ হাজার টাকা।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, এনএসআই ও শুল্ক গোয়েন্দা সংস্থা যৌথভাবে সফল অভিযান পরিচালনা করেছে। উদ্ধারকৃত পণ্য বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। এসব অভিযান অব্যাহত থাকবে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ