বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

মা ও ছেলেকে ফেরত দিয়েছে বিএসএফ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

পীরগঞ্জের চান্দেরহাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করার সময় বিএসএফের হাতে আটক বাংলাদেশি মা ও ছেলেকে পতাকা বৈঠকের মাধ্যমে দেশে ফেরত আনা হয়েছে। শনিবার বিকালে উপজেলার বৈরচুনা ইউনিয়নের পশ্চিম ভবানীপুর সীমান্তের জিরো লাইনে বিজিবি এবং বিএসএফের মধ্যে পতাকা বৈঠকে তাদের  ফেরত আনা হয়। ওই মা ও ছেলেকে রাত ৮টায় পুলিশের কাছে সোপর্দ করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিজিবি।

চান্দেরহাট বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মনিরউদ্দীন জানান, শনিবার সকালে চান্দেরহাট সীমান্তের ৩৩৩এর ২ এস পিলার এলাকা দিয়ে পাশের রানীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের মাধবপুর গ্রামের নিরলা (৪৪) এবং তার ছেলে আকাশ রায় (২২) ভারতে অনুপ্রবেশের সময় বিএসএফের হাতে আটক হন।

বিষয়টি জানার পর পতাকা বৈঠকের মাধ্যমে আটক মা ও ছেলেকে ফেরত চায় বিজিবি। পরে বিকালে চান্দেরহাট বিজিবি এবং ভারতের চকসিবানন্দ ক্যাম্পের বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়। দীর্ঘ আলোচনার পর বিএসএফ আটক মা ও ছেলেকে বিজিবির কাছে হস্তান্তর করেন। বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন চান্দেরহাট কোম্পানি কমান্ডার সুবেদার মনিরউদ্দীন এবং বিএসএফের পক্ষে ভারতের চকসিবানন্দ ক্যাম্পের ইন্সপেক্টর শরৎ চক্রবর্তী। আটক মা ও ছেলেকে পুলিশের কাছে সোপর্দ করেছে বিজিবি। ভারতে অনুপ্রবেশের দায়ে বিজিবির কোম্পানি কমান্ডার সুবেদার মুনরউদ্দীন বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেছেন। ওসি তাজুল ইসলাম জানান, আটক মা ও ছেলের বিরুদ্ধে সীমান্ত আইনে মামলা করেছে বিজিবি।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ