বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

বৈষম্যবিরোধীদের কেন্দ্রীয় কার্যালয়ে ২ গ্রুপে মারামারি, আহত ৭


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনায় সাত জন আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২১জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে।

মারামারিতে আহতরা হলেন- ইমরান হোসেন (২২), আনতা মীম (২১), আশাফ উদ্দিন বাবু (২২), আসিফ (২৪), আফছার উদ্দিন বাবু (২৪), মাসুদ (২৪) ও আলমিন (২৪)।

আলআমিন নামে আহত এক শিক্ষার্থী জানান, গতকাল যাত্রাবাড়ী এলাকায় সমন্বয়কদের মধ্যে মতবিনিময় সভা ছিল। সেখান নাঈম হামিদ পৃথু নামে এক শিক্ষার্থীকে ও আন্দোলনের সক্রিয় সদস্যকে মারধর করে আশিকুজ্জামান হৃদয়, শিমুল, আশিকসহ আরও কয়েকজন। তারাও বৈষম্যবিরোধী আন্দোলনের সদস্য। সেই ঘটনার মীমাংসার জন্য আজ দুপুরে প্রধান কার্যালয়ে বসে আলোচনার কথা ছিল। সে অনুযায়ী সবাই সেখানে উপস্থিত হন। এক পর্যায়ে কার্যালয়ের ভেতরে আজও তাদের পিটিয়ে আহত করা হয়। এতে অন্তত ১০ জন আহতের দাবি করেন তিনি।

চিকিৎসকের বরাত দিয়ে হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, জরুরি বিভাগে এখন পর্যন্ত সাত জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাদের অবস্থা গুরুতর নয়।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ