রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘ইসলামি আদর্শে উজ্জীবিত হয়ে যোগ্য নেতৃত্ব গড়তে হবে’ মাওলানা ফজলুর রহমানের বাড়ি সিলগালায় ক্ষুব্ধ মুফতি তাকী উসমানী বিশ্বজুড়ে আলোচনায় 'রিজালুল ফজর', বাড়ছে জনপ্রিয়তা বুলডোজার আতঙ্কে পানির দামে জমি বিক্রি করছেন আসামের মুসলিমরা! আফগান নারীদের নাম নিয়ে আলোচিত প্রতিবেদনের ব্যাখ্যা দিলেন সাংবাদিক মসজিদুল হারামে বিশেষ জুতার ব্যাগের ব্যবস্থা, মিলছে প্রবেশপথে জাতীয় ওলামা পরিষদের ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটি গঠন শাপলা চত্বরের ঘটনায় প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা হবে: ধর্মমন্ত্রী ‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি

একটি সুন্দর ও নিরপেক্ষ নির্বাচনের দিকে তাকিয়ে আছি : এ্যানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: ইন্টারনেট

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, একটি সুন্দর ও নিরপেক্ষ নির্বাচনের দিকে আমরা তাকিয়ে আছি। দ্রব্যমূল্যের যেন ঊর্ধ্বগতি না হয় ও উন্নয়নমূলক কর্মকাণ্ডসহ সবকিছু মিলেই ভবিষ্যতে সুন্দর বাংলাদেশ গড়তে হবে।

মঙ্গলবার ( ২১ জানুয়ারি ) দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বেধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

এ্যানি বলেন, স্থিতিশীলতার জন্য বাংলাদেশে স্বাভাবিক রাজনীতি, সামাজিক সুন্দর পরিবেশ ও অর্থনৈতিক শৃঙ্খলা দরকার। বিগত সরকার দেশটাকে পেছনের দিকে নিয়ে গেছে। সেখান থেকে উদ্ধার করে আমাদের আসতে হলে একদিকে সংস্কার প্রয়োজন। আরেকদিকে জনগণের প্রতিনিধিত্বশীল সরকার প্রয়োজন।

তিনি বলেন, আরাফাত রহমান কোকো একজন পরিচ্ছন্ন নির্ভেজাল ক্রীড়া ব্যক্তিত্ব ছিলেন। তিনি বিকেএসপির অন্যতম উদ্যোক্তা ছিলেন। এ দেশে আধুনিক ক্রিকেটসহ খেলাধুলার প্রসারে তিনি ব্যাপক অবদান রেখেছেন। তিনি কখনোই রাজনীতির সঙ্গে জড়াননি। অথচ বিগত সরকার তাকে সম্মান তো দেয়ইনি বরং রাজনৈতিক বিদ্বেষী হয়ে তাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে নানাভাবে নির্যাতন করে দ্রুত মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে।

পরে ট্রফি উন্মোচন, বেলুন ও পায়রা উড়িয়ে লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মঈন উদ্দিন চৌধুরী কামরু, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, লক্ষ্মীপুর পৌর বিএনপির আহ্বায়ক অধ্যাপক নিজাম উদ্দিন, জেলা শ্রমিক দলের সভাপতি এমএ হাসেম, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহসভাপতি আব্দুর রব শামীম, মহসিন কবীর স্বপন প্রমুখ।

কলেজ রোড ক্রীড়া সংঘের উপদেষ্টা মাহবুব আলম মামুনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম, ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম রাজু ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল খালেদ প্রমুখ।

লক্ষ্মীপুর কলেজ রোড ক্রীড়া সংঘের উদ্যোগে মরহুম আরাফাত রহমান স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ব্যাপক উৎসাহ-উদ্দিপনার মধ্য দিয়ে শুরু হয়েছে। টুর্নামেন্টে জেলার মোট ৩০টি দল অংশগ্রহণ করছে বলে জানায় আয়োজক কমিটি। টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষকতা করছেন লন্ডন প্রবাসী বিএনপি নেতা তানিম এনাম।

বিনু/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ