রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে সহযোগিতা নয়: আমিরে মজলিস ‘ইসলামি আদর্শে উজ্জীবিত হয়ে যোগ্য নেতৃত্ব গড়তে হবে’ মাওলানা ফজলুর রহমানের বাড়ি সিলগালায় ক্ষুব্ধ মুফতি তাকী উসমানী বিশ্বজুড়ে আলোচনায় 'রিজালুল ফজর', বাড়ছে জনপ্রিয়তা বুলডোজার আতঙ্কে পানির দামে জমি বিক্রি করছেন আসামের মুসলিমরা! আফগান নারীদের নাম নিয়ে আলোচিত প্রতিবেদনের ব্যাখ্যা দিলেন সাংবাদিক মসজিদুল হারামে বিশেষ জুতার ব্যাগের ব্যবস্থা, মিলছে প্রবেশপথে জাতীয় ওলামা পরিষদের ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটি গঠন শাপলা চত্বরের ঘটনায় প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা হবে: ধর্মমন্ত্রী ‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

হাটহাজারী মাদরসায় বুখারি শরিফের আখেরি দরস সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

রবিবার (১৯ জানুয়ারি)  বাদ মাগরিব দারুল উলূম হাটহাজারী মাদ্রাসার দাওরায়ে হাদীসের বুখারী শরীফের আখেরী দরস অনুষ্ঠিত হয়েছে। এশিয়ার অন্যতম এই ইসলামি শিক্ষাকেন্দ্রে আয়োজিত আখেরী দরস পরিচালনা করেন জামিয়ার শায়খে সানী, হযরত আল্লামা শোয়াইব জমিরী।

দারুল হাদীস মিলনায়তনে আয়োজিত এই আখেরী দরসে প্রায় আড়াই সহস্রাধিক তরুণ আলেম অংশ নেন। পিনপতন নিরবতার মধ্য দিয়ে সূচনা হয় হাদীস শাস্ত্রের সর্বাধিক নির্ভরযোগ্য গ্রন্থ বুখারী শরীফের চূড়ান্ত পাঠ। হাদীসের পুরো সনদসহ মতন পাঠ শেষে আল্লামা শোয়াইব জমিরী ছাত্রদের উদ্দেশে বুখারী শরীফ ও এর সংকলক ইমাম আবু আব্দিল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারীরহ.-এর জীবন ও অবদান নিয়ে বিশদ আলোচনা করেন।

তিনি বলেন, ইমাম বুখারী রহ. দীর্ঘ ১৬ বছর সিয়াম সাধনার মাধ্যমে ৬ লক্ষ হাদীস থেকে নির্ভুলভাবে বাছাই করে ৭,২৭৫টি হাদীস সংকলন করেছেন। প্রত্যেক হাদীস লেখার আগে গোসল করে দুই রাকাত নামায আদায় করতেন এবং আল্লাহর কাছে দোয়া করতেন।

আল্লামা শোয়াইব জমিরী বিদায়ী আলেমদের উদ্দেশ্যে মূল্যবান নসীহত করেন। তিনি বলেন, কেন্দ্রীয় পরীক্ষার পর কর্মমুখর জীবনে প্রবেশ করবেন। জাতি আপনাদের কাছে নেতৃত্ব ও দিকনির্দেশনা প্রত্যাশা করে। সাহাবা, তাবেয়ী, মুহাদ্দিসীন এবং আকাবিরদের আদর্শ অনুসরণ করে আপনাদের দাওয়াত, ইলম, তাকওয়া ও খোদাভীতির মাধ্যমে জাতির পথপ্রদর্শক হতে হবে।

তিনি আরও বলেন, ইলমী দক্ষতা, আখলাক, ধৈর্য, ত্যাগ ও সহমর্মিতা দ্বারা জীবনকে শৃঙ্খলিত করতে হবে। যশ, খ্যাতি এবং লোভ-লালসা থেকে দূরে থেকে দ্বীনি খেদমত করতে হবে।

বয়ান শেষে আল্লামা শোয়াইব জমিরী প্রায় আড়াই সহস্রাধিক তরুণ আলেমকে হাদীসের ইজাযত প্রদান করেন। পরে বিশেষ দোয়া পরিচালনা করেন। দোয়ায় তিনি তরুণ আলেমদের হক্বের উপর অটল থাকা, বিপদাপদ থেকে হেফাজত, সুস্থতা এবং দ্বীনি খেদমতে জীবনের জন্য আল্লাহর রহমত কামনা করেন।

এই আখেরী দরস তরুণ আলেমদের জীবনে একটি অনন্য প্রেরণা হিসেবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ