বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

পিঠা পছন্দ না হওয়ায় শাশুড়ি-ননদের বকুনি, স্বামীকে কলে রেখে গৃহবধূর আত্মহত্যা 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাসনাইন আহমেদ হাওলাদার, ভোলা প্রতিনিধি: 

ভোলার চরফ্যাশন উপজেলায় প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন মেরিনা আক্তার মিতু (১৯) নামের এক গৃহবধূ।

বুধবার (১৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার শশিভূষণের এওয়াজপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

গৃহবধূ মিতু ওই ওয়ার্ডের মো. কামাল আখনের মেয়ে। তার স্বামীর নাম মো. বিল্লাল হোসেন। তিনি ওমান প্রবাসী। ৯ মাস আগে পারিবারিকভাবে বিল্লালের সঙ্গে মিতুর বিয়ে হয়। দুই মাস আগে বিল্লাল ওমানে যান। বিল্লালের বাড়ি একই থানা এলাকার রসুলপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে।

মিতুর পরিবার ও শশিভূষণ থানার পুলিশ সূত্রে জানা যায়, প্রায় ৯ মাস আগে একই উপজেলার রসুলপুর ইউনিয়নের বাসিন্দা বিল্লালের সাথে পারিবারিকভাবে বিয়ে হয় মিতুর। দুই মাস আগে মিতুকে রেখে কাজের উদ্দেশ্য ওমানে যান বিল্লাল হোসেন। কিছু দিন আগে বাবার বাড়িতে বেড়াতে আসেন মিতু। মঙ্গলবার বিকেলে মিতু তার বাবার বাড়ি থেকে পিঠা নিয়ে শ্বশুরবাড়িতে যান। পিঠাগুলো মিতুর শাশুড়ি ও ননদের পছন্দ হয়নি। সেজন্য তারা মিতুকে বকাঝকা করেন। বুধবার দুপুরে মিতু শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি চলে আসেন। বাড়িতে এসে সে তার স্বামী বিল্লাল হোসেনকে ইমোতে ভিডিও কল দেন। কল দিয়ে তিনি এসব বিষয় বিল্লালকে জানালে, বিল্লাল উল্টো মিতুকে দোষারোপ করে অশ্লীল ভাষায় গালমন্দ করেন। এরপর মিতু তার স্বামীকে ভিডিও কলে রেখেই ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

এ বিষয়ে শশিভূষণ থানার ওসি মো. তারেক হোসেন হাসান বলেন, এটি খুবই মর্মান্তিক একটি ঘটনা। মেয়েটি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আত্মহত্যা করেছে। রাত ১১টা পর্যন্ত এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ করেননি। মিতুর লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ